ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এক রাত পর শিশু সন্তানসহ কারামুক্ত হলেন সেই মহিলা লীগ নেত্রী চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাংলাদেশকে জরিমানা করল আইসিসি হরমুজ ‘অবরুদ্ধ’ রেখেছে যুক্তরাষ্ট্র, খুলতে চাইছে ইরান: ট্রাম্প আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

মানিকগঞ্জ থেকে পালিয়ে ধামরাইয়ে এলো করোনা রোগী!

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা পজিটিভ এক রোগী মানিকগঞ্জ থেকে পালিয়ে ধামরাইয়ে এসে অবস্থান করায় একটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। আক্রান্ত ওই রোগীকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল হক।

এর আগে আক্রান্ত ওই রোগী গত ২৬ এপ্রিল ধামরাইয়ের চৌহাট পাইক পাড়া এলাকায় এসে অবস্থান নেয়। তিনি টাঙ্গাইলের বাসিন্দা বলে জানা গেছে।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল হক জানান, ধামরাইয়ে অবস্থানকারী ওই রোগীর গত ২৩ এপ্রিল করোনা ধরা পড়ে। কিন্তু ওই ব্যক্তি গতকাল ধামরাইয়ের চৌহাট পাইক পাড়া এলাকায় তার আত্মীয়ের বাড়িতে অবস্থান নেয়। গোপন সূত্রে খবর পেয়ে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসার জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া ধামরাইয়ে সেই বাড়িটি পুরোপুরি ভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে ধামরাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা বাংলাদেশ প্রতিদিনকে জানান, ধামরাইয়ে বহিরাগত কোনো ব্যক্তি প্রবেশ করলে ধামরাই থানা বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানানোর অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত ধামরাইয়ে ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিলো। তার মধ্যে ৫ জন পজিটিভ এসেছে। এসময় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ থেকে পালিয়ে ধামরাইয়ে এলো করোনা রোগী!

আপডেট সময় ০৫:০১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০