ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হলিউড সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিলেন দীপিকা পাড়ুকোন

অাকাশ বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রণবীর সিংয়ের সঙ্গে বর্তমানে পদ্মাবতী সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন এ হার্টথ্রুব অভিনেত্রী।

তাই নতুন কোনো সিনেমাতে চুক্তিবদ্ধ হচ্ছেন না। আর এজন্য ফিরিয়ে দিলেন হলিউডের সিনেমার কাজও।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পায় দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ। এতে দীপিকার অভিনয় বেশ প্রশংসা পায়। এরপর হলিউডের কয়েকজন প্রযোজক এ অভিনেত্রীকে সিনেমার প্রস্তাব দেয়। এর মধ্যে একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান তাকে আকর্ষণীয় একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাবও দেয়। কিন্তু প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। তবে এও শোনা যাচ্ছে, পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় সিনেমাটিতে চুক্তিবদ্ধ হননি দীপিকা।

তবে এ নিয়ে দীপিকার কোনো অনুশোচনা নেই। এ প্রসঙ্গে তিনি জানান, পদ্মাবতী সিনেমার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে এবং বলিউড তার প্রথম প্রাধান্য। এমন পরিস্থিতিতে তিনি কোনো চিন্তা ছাড়াই সবসময়ই হলিউডের চেয়ে বলিউডকেই বেছে নেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হলিউড সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিলেন দীপিকা পাড়ুকোন

আপডেট সময় ০৬:০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭