ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাশ্মীরে লকডাউনের মাঝেই সেনা অভিযানে ২১ স্বাধীনতাকামী নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাস মোকাবেলায় জারি করা লকডাউনের মধ্যেই ভারতশাসিত কাশ্মীরে সেনা অভিযানে অন্তত ২১ স্বাধীনতাকামী নিহত হয়েছেন।

পিটিআইর বরাত দিয়ে ভারতের বিখ্যাত গণমাধ্যম দ্য হিন্দুর অনলাইন ভার্সনের প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।

দ্য হিন্দুর বরাত দিয়ে ভারতের জনপ্রিয় অনলাইন পোর্টাল এই সময় জানায়, শনিবার ভোরে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার কাছে সেনা ও ‘সন্ত্রাসবাদীর’ মধ্যে গুলির লড়াই শুরু হয়। পুলওয়ামা জেলায় অবন্তীপোরার গোরিপোরা এলাকায় সেনাবাহিনীর গুলিতে তিন ‘সন্ত্রাসবাদী’ নিহত হয়েছে।

এর আগে দক্ষিণ কাশ্মীরের বিজবিহারার আরওয়ানিতে শুক্রবার দুই ‘জঙ্গিকে’ হত্যা করে নিরাপত্তা বাহিনী। নিহত ‘জঙ্গিরা’ এক পুলিশ কর্মীকে অপহরণ করেছিল।

শুক্রবার পিটিআইর বরাত দিয়ে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছিল, লকডাউনের মধ্যে কাশ্মীরে সেনা অভিযানে অন্তত ১৮ ‘সন্ত্রাসী’ নিহত হয়।

প্রসঙ্গত কাশ্মীরের স্বাধীনতাকামীদের ভারত সরকার ও দেশটির গণমাধ্যম ‘সন্ত্রাসী ও জঙ্গি’ বলে উল্লেখ করে থাকে। কাশ্মীরের স্বাধীনতাকামীরা দীর্ঘদিন ধরে স্বশাসন ও স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে।

পিটিআইর প্রতিবেদনে এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে আরও বলা হয়, চলতি বছরে কাশ্মীরে সেনা অভিযানে এখন পর্যন্ত ৫০ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। একই সময়ে নিরাপত্তা বাহিনীর ১৭ সদস্যও প্রাণ হারিয়েছে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে গত ২৫ মার্চ থেকে প্রথমে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়। পরে সেটি বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়। আরেক দফা বাড়িয়ে সেটি ১৬ মে পর্যন্ত করা হতে পারে বলে আলোচনা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাশ্মীরে লকডাউনের মাঝেই সেনা অভিযানে ২১ স্বাধীনতাকামী নিহত

আপডেট সময় ০১:১৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০