ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানব রচিত আইন এ বাংলায় চলতে দেওয়া হবে না: চরমোনাইর পীর বাংলা নববর্ষ উপলক্ষে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির আগামী বছরের মধ্যে গোটা রাখাইন দখলের ঘোষণা আরাকান আর্মির অবরোধ ভাঙতে চাইলে ইরানের ‘অ্যাটাক শিপ’ ধ্বংসের হুমকি ট্রাম্পের গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ নতুন সাংবিধানিক সংকটে পড়বে:শিশির মনির সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে: মামুনুল হক খোলা চিঠিতে ‘বিদায়ের বার্তা’ দিলেন মানবাধিকার কমিশনের সব সদস্য পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে: সারোয়ার তুষার

বিএনপির দিবা স্বপ্নের ফাঁপা বেলুন অচিরেই চুপসে যাবে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির দিবা-স্বপ্নের ফাঁপা বেলুন অচিরেই চুপসে যাবে। এছাড়া বিএনপি সুপ্রিমকোর্টের রায়ের পর উসকানিমূলক বক্তব্য দিয়ে আরেকটি ১/১১ করতে চাইছে। বুধবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

আওয়ামী লীগকে চরম মূল্য দিতে হবে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, চরম মূল্য আপনাদের দিতে হবে। উসকানিমূলক কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করে আর ক্ষমতায় আসা যাবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, সুপ্রিম কোর্টের রায় নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে তারা (বিএনপি) আরেকটি ইস্যু তৈরি করার চেষ্টা করছে। তারা হয়তো ভাবছে, হয়তো এই সরকারের রক্ষা নেই। ভেবেছে, তাদের সুবর্ণ বিজয় সমাগত, ময়ূরসিংহাসন তাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু তাদের ধারণা ভুল।

Tag :
আপলোডকারীর তথ্য

মানব রচিত আইন এ বাংলায় চলতে দেওয়া হবে না: চরমোনাইর পীর

বিএনপির দিবা স্বপ্নের ফাঁপা বেলুন অচিরেই চুপসে যাবে: কাদের

আপডেট সময় ০৫:৫৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭