ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন

কুষ্টিয়ায় ধর্ষক পিতার যাবজ্জীবন কারাদন্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ায় মনিরুল ইসলাম নামের এক সৎ পিতাকে তার ৯ বছরের কণ্যা সন্তানকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুর সাড়ে ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালতের বিচারক) রেজা মোঃ আলমগীর হাসান ধর্ষক মনিরুলের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৬শে আগষ্ট বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাজিতপুর দাড়ীয়ার মাঠে ঐ শিশুটির সৎ বাবা মনিরুল ইসলাম ধর্ষণ করে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় শিশুটির প্রকৃত পিতা সাইফুল ইসলাম বাদী হয়ে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।

দীর্ঘ স্বাক্ষ্য ও শুনানী শেষে আদালতে সন্দেহাতীত ভাবে অভিযোগটি প্রমানিত হওয়ায় আদালত ধর্ষক মনিরুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর মনিরুলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাডঃ অনুপ কুমার নন্দী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

কুষ্টিয়ায় ধর্ষক পিতার যাবজ্জীবন কারাদন্ড

আপডেট সময় ০৫:৪৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭