ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নাকে দু’ফোঁটা তেল দিলেই অ্যাসিডে ডুবে মরবে করোনা, দাবি রামদেবের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাসকে শেষ করতে দাওয়াই দিলেন ভারতের যোগগুরু রামদেব। না, হাইড্রক্সিক্লোরোকুইনের মতো খটমট কোনও ওষুধ নয়। নাকে দু’ফোঁটা সরিষার তেল দিলেই নাকি মরবে করোনাভাইরাস এমনটাই দাবি তার। রামদেবের দাবি, যোগের পাশাপাশি নাকের ছিদ্রে দু’ফোঁটা সরিষার তেল দিলে, শ্বাসনলিতে যদি করোনাভাইরাস থাকে তবে তা পেটে চলে যাবে। আর সেখানে অ্যাসিডে জীবাণুগুলি মারা পড়বে। খবর সংবাদ প্রতিদিনের।

এদিকে, প্রথম ট্রায়ালেই ব্যর্থ হলো মানুষের ওপর করোনাভাইরাস ভ্যাকসিনের পরীক্ষা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে এ নিয়ে প্রথম রিপোর্ট পেশ করা হয়। একই সঙ্গে আমেরিকার ফিনান্সিয়াল টাইমস এবং স্ট্যাট এই রিপোর্ট পেশ করে। যদিও এই ওষুধের নির্মাণ সংস্থা গিলিড জানিয়েছে, আংশিকভাবে সাফল্যের মুখ দেখা গেছে।

যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে, এই ট্রায়ালে যুক্ত ছিলেন চীনের ২৩৭ জন রোগী। ট্রায়াল শুরু হওয়ার পর ১৮ জন রোগীর শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। তারপরেই মানুষের উপর এই ট্রায়াল বন্ধ করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এক লাখ ৯৭ হাজরেরও বেশি মানুষের মৃত্যু হলেও প্রকৃতপক্ষে কোন ভ্যাকসিন আবিস্কার সম্ভব হয়নি। জার্মানি এবং ব্রিটেন মানুষের ওপর করোনাভাইরাস ভ্যাকসিন ইতিমধ্যেই সম্মতি দিয়েছিল। কিন্তু সেটিও ব্যর্থ হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

নাকে দু’ফোঁটা তেল দিলেই অ্যাসিডে ডুবে মরবে করোনা, দাবি রামদেবের

আপডেট সময় ০৫:৫২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০