ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা দূর না করা পর্যন্ত ঘরই হোক মন্দির-মসজিদ: মমতা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ভারতের পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, লকডাউন মেনে চলুন, ঘর থেকে বের হবেন না।

প্রাণঘাতী করোনাভাইরাস বিস্তার ঠেকাতে সবাইকে এ মুহূর্তে ধর্মীয় উপাসনা বাড়িতেই করার অনুরোধ করেন। খবর এনডিটিভির।

এ মহামারী সম্পর্কে সবাইকে সচেতন করতে কলকাতার বিভিন্ন এলাকায় শুক্রবার প্রচারাভিযান চালাতে গিয়ে রাজ্যের মানুষের প্রতি এ আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা।

করোনা প্রতিরোধে লকডাউনের বিধিনিষেধ মেনে চলতে আহ্বান জানিয়ে এই নিয়ে টানা চতুর্থ দিন কলকাতার রাজপথে হাঁটলেন তিনি।

এদিকে মুসলিম সম্প্রদায়কে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান মমতা। সবার প্রতি শান্তি ও সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানান তিনি।

পাশাপাশি করোনা পরিস্থিতিতে মন্দিরে প্রার্থনা করার জন্যে বা মসজিদে নামাজ পড়ার জন্যে যাতে কেউ সমবেত না হন; সে কথাও বারবার মনে করিয়ে দেন।

করোনা ভাইরাসের বিরুদ্ধে এই কঠিন যুদ্ধে জয়লাভ না করা পর্যন্ত আমাদের ঘরই হোক মন্দির-মসজিদ, এ আহ্বান জানান মমতা।

পাশাপাশি দক্ষিণ কলকাতার দুটি এলাকার লকডাউন পরিস্থিতি ঘুরে দেখেন তিনি। শহরের বাসিন্দাদের বারবার করে বাড়িতে থাকার জন্যে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের মানুষকে তিনি জানান, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ১০০ জনেরও বেশি মানুষ করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করেছেন।

‘তাই যদি ঠিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারি বিধিনিষেধগুলো মানা যায়; তবে অবশ্যই করোনার আঁধার কেটে যাবে,’ বলেন তৃণমূল নেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা দূর না করা পর্যন্ত ঘরই হোক মন্দির-মসজিদ: মমতা

আপডেট সময় ০৪:৫৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০