ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা চিকিৎসায় শরীরে জীবাণুনাশক ঢোকানোর প্রস্তাব ট্রাম্পের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মানবদেহে জীবাণুনাশক ঢুকিয়ে করোনাভাইরাসের চিকিৎসা করা যায় কিনা; তা গবেষণা করে দেখতে নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প।

বিবিসির খবরে বলা হয়েছে, এমন মন্তব্যের পর চিকিৎসা বিশেষজ্ঞদের কঠোর সমালোনার মুখে পড়েছেন তিনি।

হোয়াইট হাউসে দেয়া ব্রিফিংয়ে ট্রাম্পের এই মন্তব্যের পর তা মুহূর্তে তা সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়াও শরীরে অতিবেগুনি রশ্মী বিকিরণেরও প্রস্তাব দিয়েছেন তিনি। যদিও তার এসব প্রস্তাব নাকচ করে দিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের করোনাভাইরাস বিষয়ক টাস্ক ফোর্সের নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের সরকারি এক গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করা হয়। এরপরেই তিনি এই পরামর্শ দিয়েছেন।

দেশটির হোমল্যান্ড সিকিউরিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান উইলিয়াম ব্রায়ান করোনার ওপর জীবাণুনাশক এবং সূর্যরশ্মি ও তাপের প্রভাব সংক্রান্ত ওই গবেষণার সারসংক্ষেপ তুলে ধরেন।

তিনি বলেন, সূর্যর আলো ও তাপে করোনাভাইরাস যে অনেকটাই দুর্বল হয়ে পড়ে, গবেষণায় তা দেখা গেছে।

এছাড়া জীবাণুনাশক ব্লিচ মাত্র ৫ মিনিটের মধ্যে লালা কিংবা শ্বাসযন্ত্রের তরল পদার্থে থাকা ভাইরাসটিকে মেরে ফেলতে পারে।

তিনি জানান, আইসোপ্রোপাইল অ্যালকোহল ভাইরাসকে আরও দ্রুত কাবু করতে পারে।

ট্রাম্প এরপর গবেষকদের করোনাভাইরাস চিকিৎসায় জীবাণুনাশক ও অতিবেগুনি রশ্মি প্রয়োগ করা যায় কিনা; তা খতিয়ে দেখতে অনুরোধ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা চিকিৎসায় শরীরে জীবাণুনাশক ঢোকানোর প্রস্তাব ট্রাম্পের

আপডেট সময় ০৫:২৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০