ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা: ট্রুডো

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিবারের মতো এবারও নিজের দেশ এবং বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

শুক্রবার (২৪ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পেজ এবং টুইটার আইডিতে একটি ভিডিও বার্তায় তিনি মুসলমানদের শুভেচ্ছা এবং সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

সবার প্রতি সালাম প্রদর্শন করে জনপ্রিয় এ প্রধানমন্ত্রী বলেন, আসসালামু আলাইকুম। কানাডা ও বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা আজ থেকে রোজা রাখা শুরু করছেন। সারাদিন রোজা শেষে সন্ধ্যায় তা ভঙ্গ করবেন তারা। এছাড়াও মাসজুড়ে ইবাদত করবেন। তাই এই রমজান উপলক্ষে মুসলমানদের প্রতি ইসলামের মূল্যবোধ অনুযায়ী যথযাথ সম্মান প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব। এর বিস্তার রোধে নির্দেশনা মেনে সবাই ঘরে বসে। উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যবসায় ধস নেমেছে। আয়-উপার্জন নেই, কষ্ট করে জীবন চালাচ্ছেন অনেকে। এমনকি শারীরিক দূরত্ব নিশ্চিতে মসজিদেও নির্ধারিত লোকের বেশি যেতে পারছেন না। ঠিক এ সময়ে বিশ্ব মুসলমানদের দুয়ারে এসেছে রমজান। বেশকিছু দেশে ইতোমধ্যে শুরু হয়েছে রোজা রাখা। আর অনেক দেশে শুক্রবার থেকে শুরু হচ্ছে।

ট্রুডো বলেন, নিঃসন্দেহে এবারের রজমান হবে সম্পূর্ণ আলাদা। আমি জানি মানুষ তাদের জীবনে রজমানের প্রকৃত অর্থ খুঁজে বের করবে।

তিনি বলেন, কানাডার মুসলমানরা সবসময়ই আমাদের এই দেশকে অপেক্ষাকৃত ভালো ও শক্তিশালী জায়গা হিসেবে গড়ে তুলতে অবদান রাখছেন। এ মাসেও এর ব্যতিক্রম হবে না।

প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, প্রবীণদের খাদ্য সহায়তার জন্য বিভিন্ন সংস্থা ইতোমধ্যেই সহযোগিতা শুরু করেছে। এছাড়া আমাদের সম্মুখ সারির অর্থাৎ চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জামও সরবরাহ করা হচ্ছে।

জাস্টিন ট্রুডো বলেন, এবার বাসায় থেকে রোজা পালন করুন। মসজিদ বা কমিউনিটি সেন্টারে বন্ধুদের সঙ্গে ইফতার না করে তাদের সঙ্গে অনলাইনে যুক্ত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা: ট্রুডো

আপডেট সময় ০৪:৫১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০