ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৬৮৯,নতুন ৫০৩ ,সুস্থ ১১২ ,মৃত্যু ৪

আকাশ জাতীয় ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৩১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৫০৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪ জনসহ মোট ১১২ জন সুস্থ হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে ‘করোনা ভাইরাস সংক্রান্ত’ অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৬৮৬ টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৭৭৬টি।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত চারজনের মধ্যে চারজনই পুরুষ। তারা সবাই ঢাকার বাসিন্দা। বয়স বিশ্লেষণের ক্ষেত্রে দেখা যায়, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যেই চার জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১২৩ জন। মোট আইসোলেশনে আছেন ৯৯৫ জন। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন ৩ হাজার ৬৯৬ জন।

স্বাস্থ্য বুলেটিন উপস্থাপনের সময় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার ও স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানান অধ্যাপক ডা. নাসিমা।

Tag :
আপলোডকারীর তথ্য

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৬৮৯,নতুন ৫০৩ ,সুস্থ ১১২ ,মৃত্যু ৪

আপডেট সময় ০৪:৪৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০