ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রানা প্লাজার নিহত শ্রমিকদের পুলিশের শ্রদ্ধা

আকাশ জাতীয় ডেস্ক: 

সাভারে রানা প্লাজা ধসের ৭ বছর পূর্তি উপলক্ষে অস্থায়ী শহীদ বেদিতে নিহত শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে পুলিশ। করোনার কারণে কোনো স্বজন বা শ্রমিক সংগঠন শ্রদ্ধা জানাতে আসেনি।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে সাভারের রানা প্লাজার সামনে ঢাকা জেলা পুলিশ ও শিল্প পুলিশ অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

নিহত ও আহত পরিবারের পক্ষ থেকে সাভার উপজেলা প্রশাসন, সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) এএফএম সায়েদ, আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রিজাউল হক দিপুসহ শিল্প পুলিশের কর্মকর্তা শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে, করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের সঙ্গে বৈঠক করে ২৫টি শ্রমিক সংগঠন। এসময় ঘরে বসে রানা প্লাজার শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানানোর আহবান করেন ও সব অনুষ্ঠান স্থগিত করে শ্রমিক সংগঠনগুলো। এছাড়া শ্রমিকদের মধ্যে আজ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রানা প্লাজার সামনে অতিরিক্ত পুলিশের পাশাপাশি পুলিশের সাঁজোয়া যান উপস্থিত রয়েছে। পুলিশ গণমাধ্যমকর্মী ছাড়া সাধারণ কোনো মানুষকে বেদির সামনে দাঁড়াতে দিচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রানা প্লাজার নিহত শ্রমিকদের পুলিশের শ্রদ্ধা

আপডেট সময় ১২:২১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০