ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সবচেয়ে কম বয়সী হিসেবে করোনা জয়ের রেকর্ড

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিদিনই মৃত্যুর মিছিল লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এবার এক নবজাতকের করোনামুক্তির খবর মিলেছে। থাইল্যান্ডে মাত্র এক মাস বয়সী এক শিশুর করোনা ধরা পড়লে তার বাঁচা নিয়েই শঙ্কা ছিল। তবে সে এখন সুস্থ। আর সুস্থ হয়েই কম বয়সে করোনামুক্তির রেকর্ড গড়েছে শিশুটি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মের পরপরই করোনায় আক্রান্ত হয় থাইল্যান্ডের মাত্র এক মাস বয়সী এক শিশু। শিশুটিকে বাঁচানো যাবে কিনা এ নিয়ে আশঙ্কা তৈরি হয় খোদ চিকৎসকদের মধ্যেও। কিন্তু বিশ্বের সবচেয়ে কম বয়সী হিসেবে মহামারি করোনাকে হারানো ওই নবজাতকের নাম উঠেছে রেকর্ডের খাতায়।

শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। যে শিশুরোগ বিশেষজ্ঞ ওই নবজাতকের চিকিৎসা করেছেন তিনি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মহামারি করোনা থেকে আরোগ্য করে তুলতে ওই শিশুটির জন্য তিনি চারটি অ্যান্টিভাইরাল ওষুধের ব্যবহার করেন। যার ফল হয়েছে ইতিবাচক।

রাজধানী ব্যাংককের বামরাসনারাদুরা সংক্রামক রোগ ইনস্টিটিউটের ওই চিকিৎসকের নাম বিশাল মুলাসারত। তিনি বলেন, ‘শিশুটির চিকিৎসার জন্য ব্যবহৃত কৌশলটি ছিল তাকে ১০ দিন ওষুধ দেওয়া। আমরা প্রতিদিন তার স্বাস্থ্য পরীক্ষা করেছি এবং ওষুধ দেওয়ার তিন থেকে পাঁচ দিন পর তার এক্স-রে করা হলে ধীরে ধীরে সুস্থ হওয়ার লক্ষণ দেখা দিতে শুরু করে।’

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে এখন পর্যন্ত ২ হাজার ৮২৬ জন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪৯ জন মারা গেছেন। তবে আশাব্যঞ্জক খবর হলো আক্রান্ত ২৮শ এর বেশি রোগীর মধ্যে ২ হাজার ৩৫২ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন। অর্থাৎ প্রায় ৮৪ শতাংশ রোগীই এখন সুস্থ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সবচেয়ে কম বয়সী হিসেবে করোনা জয়ের রেকর্ড

আপডেট সময় ০৩:২৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০