ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশের কোনো মানুষ অনাহারে থাকবেন না: শফিকুল ইসলাম শিমুল

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশের কোনো মানুষ আর অনাহারে থাকবেন না উল্লেখ করে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল   বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের ত্রাণ সুবিধার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। মধ্যবিত্ত পরিবারের লোকজন যারা কারও কাছে হাত পেতে সাহায্য নিতে পারেন না, সেজন্য এমন এক কোটি মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে যাচ্ছেন সরকার।

বুধবার (২২ এপ্রিল) নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের ৬০০ জন কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জনগণের দৌড় গড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার জন্য প্রতিটি ওর্য়াডে আওয়ামী লীগের উদ্যাগে কমিটি গঠন করা হচ্ছে। শেখ হাসিনা বলেছেন- দল মত নির্বিশেষে সবাইকে খাবার পৌঁছে দিতে হবে। সরকারি ত্রাণ বিতরণে কোনো জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মী অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শফিকুল ইসলাম শিমুল বলেন, করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে সরকারি সাহায্যের পাশাপাশি নিজের অর্থায়নে ১০০ মেট্রিক টন চালসহ তেল, সাবান, চিনি, পেঁয়াজ বিতরণ করেছি। আরও পর্যাপ্ত পরিমাণ খাবার মজুদ রয়েছে। পর্যায়ক্রমে আবারও তাদের দেওয়া হবে। এজন্য দলীয় নেতা-কর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। আর প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে সবাইকে নিরাপদ শারীরিক দূরত্ব মেনে চলতে হবে।

সেসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপ দপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মুকু, সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য রঈস উদ্দিন রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, খাজুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশের কোনো মানুষ অনাহারে থাকবেন না: শফিকুল ইসলাম শিমুল

আপডেট সময় ১২:২১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০