ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি মার্কিন হামলা হলে ভয়াবহ পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে : প্রতিমন্ত্রী টুকু এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিন কার্ডের জন্য লাখ ডলার ফি নেয়ার পরিকল্পনা ট্রাম্পের, বড় পরিবর্তনের ইঙ্গিত জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী ইশরাক পারিবারিক কলহের জেরে ঘরে আগুন, স্বামীকে তালাক দিলেন স্ত্রী

জিভে জল আনা তেতুলের টক আর ফুচকা

আকাশ নিউজ ডেস্ক: 

ঘরের বাইরে যাওয়া বন্ধ। অনেকেই মিস করছেন পছন্দের চটপটি-ফুচকা। ছুটিতে সবাই প্রায় ঘরবন্দি। নেই তেমন কাজও, তো সময় যখন আছে আজই তৈরি হোক জিভে জল আনা তেতুলের টক আর ফুচকা।

যদিও কয়েকটি ধাপে ফুচকা তৈরি করতে হয়। তবে খুব কঠিন কিন্তু নয়। জেনে নিন রেসিপি:

উপকরণ :

লাল আটা ২ কাপ, তালমাখনা ১ চা চামচ, সুজি আধা কাপ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টকদই ১ টেবিল চামচ কাঁচা মরিচ কুচি, ও লবণ পরিমাণমতো। এছাড়াও আরও লাগবে ডাবলি ডাল সেদ্ধ ১ কাপ, আলু সেদ্ধ ৩টি, সেদ্ধ ডিম-২টি।

ডাল আর আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নিন। ডিম অন্য পাত্রে সেদ্ধ করুন, প্রেসার কুকারে দেবেন না।

টক :

টক কিন্তু খুব যত্ন করে তৈরি করতে হবে। কারণ টক মজার না হলে ফুচকা খেতে ভালো লাগবে না। তেঁতুল পানিতে ভিজিয়ে রেখে একটু চটকে ছেকে নিন। এবার সামান্য চিনি, টক দই, বিট লবণ, লবণ লেবুর রস ও শুকনা মরিচের(তেল ছাড়া মচমচে করে ভাজা) গুঁড়া খুব ভালো করে মিশিয়ে নিন।

ফুচকা তৈরি :

আটা, তালমাখনা, টকদই, সুজি, লবণ মেখে শক্ত করে খামির তৈরি করে এক ঘণ্টা ঢেকে রাখুন। এবার বড় রুটি বানিয়ে ছোট ছোট গোল করে কেটে মচমচে করে ভেজে নিন।

ফুচকার পুর :

আলু, ডাবলি, কাঁচামরিচ, পেঁয়াজ, সামান্য তেঁতুলের টক, লবণ, ধনেপাতা কুচি দিয়ে মেখে নিন। এবার ডিম গ্রেট করে দিন।

ফুচকার ওপর আঙুল দিয়ে চাপ দিয়ে ভেঙে ভেতরে পুর ভরে নিন। এবার টক দিয়ে সাজিয়ে পরিবেশন করুন

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে

জিভে জল আনা তেতুলের টক আর ফুচকা

আপডেট সময় ১০:৩২:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০