ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বৃষ্টির দিনে গরুর মাংসের ভুনা খিচুড়ি

আকাশ নিউজ ডেস্ক:

বৃষ্টির দিনে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি এক দারুণ তৃপ্তিদায়ক খাবার। সুগন্ধি চাল, ডাল আর গরুর মাংসের সংমিশ্রণে তৈরি এ খাবারটি যেমন সুস্বাদু, ঠিক তেমনই পুষ্টিকর বটে। এটি তৈরির জন্য প্রেশারকুকারে মাংস কষিয়ে চাল-ডাল মিশিয়ে অল্প আঁচে দমে রাখতে হয়।

এভাবে হালকা উষ্ণতা পেতে বৃষ্টির দিনে গরুর মাংস দিয়ে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। কারণ হাইরিচ খাবারগুলো ঠান্ডা পরিবেশে আর কম মসলাযুক্ত হেলদি খাবার গরমের আবহাওয়ায় খাওয়া যুক্তিযুক্ত।

চলুন জেনে নেওয়া যাক, বাড়িতে গরুর মাংসের ভুনা খিচুড়ি রান্নার সহজ পদ্ধতি—

উপকরণ:

গরুর মাংস ১ কেজি। পোলাওয়ের চাল ১ কেজি। মসুর ডাল ২/৩ কাপ। মুগ ডাল এক কাপ। লবণ এক টেবিল চামচ। মরিচ গুঁড়া এক টেবিল চামচ। হলুদ গুঁড়া দেড় টেবিল চামচ। ধনিয়া গুঁড়া এক চা চামচ। জিরা গুঁড়া এক চা চামচ। রসুন বাটা দুই চা চামচ। আদা বাটা দুই চা চামচ। দারুচিনি দুই টুকরা। সবুজ এলাচ পাঁচটি। লবঙ্গ পাঁচটি। তেজপাতা দুটি। পেঁয়াজ কুচি দেড় কাপ। তেল এক কাপ। ঘি দুই টেবিল চামচ। কেওড়া পাসি তিন টেবিল চামচ।

প্রণালি:

প্রথমে একটি পাত্রে মাংস ধুয়ে লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি ও তেল দিয়ে ভালো করে মিশ্রণ করে নিন। এরপর একটি চুলায় প্যান বসিয়ে তাতে মাখানো মাংস মাঝারি আঁচে ১০-১২ মিনিট ঢেকে রান্না করুন। এবার ঢাকনা তুলে কষিয়ে নিন মাংস। ভালোভাবে পানি শুকিয়ে গেলে এক কাপ পানি দিয়ে আরও আধা ঘণ্টার জন্য ঢেকে রাখুন। তাতে মুগ ও মসুর ডাল একসঙ্গে ঢেলে দিয়ে প্যানে নেড়েচেড়ে নিন।

এবার পোলাওয়ের চালের সঙ্গে ভাজা ডাল মিশিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর মাংস প্রায় সেদ্ধ হয়ে গেলে ঘি ও ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিন। একটু মাঝারি আঁচে ভালোভাবে কিছুক্ষণ নাড়তে থাকুন। এরপর আট কাপ পানি দিয়ে দিন। ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে উচ্চতাপে ৮ থেকে ১০ মিনিটের মতো রান্না করুন।

এবার ঢাকনা তুলে একুট নেড়ে কেওড়াজল দিয়ে ঢেকে একদম অল্প আঁচে ২০-২৫ মিনিট রান্না করতে হবে। সবশেষ ঢাকনা তুলে খিচুড়ি হালকা নেড়ে আরও ৫ মিনিট দমে রেখে পরিবেশন করুন গরুর মাংসের ভুনা খিচুড়ি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বৃষ্টির দিনে গরুর মাংসের ভুনা খিচুড়ি

আপডেট সময় ১০:১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬