ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে দেয়া সহায়তার অর্থ ফেরত চাইলেন ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাস সহায়তা তহবিল থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে দেয়া প্রায় ৯০ লাখ ডলার ফেরত চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সহায়তা তহবিল থেকে অতিমাত্রায় ধনী এ বিশ্ববিদ্যালয় অর্থ নেয়ায় অসন্তোষও প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার করোনাভাইরাস সংক্রান্ত ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, তাদের এটা ফিরিয়ে দেয়া উচিত। আমার এটা পছন্দ হচ্ছে না। এই অর্থ শ্রমিকদের জন্য; তারা (হার্ভার্ড) কেবল বিশ্বের অন্যতম ধনী প্রতিষ্ঠানই নয়, বিশ্বের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে অনেক অনেক ধনী। তাদের জন্য এই অর্থ নয়। তাদের এটা দিয়ে দেয়া উচিত।

তিনি বলেন, আমি চাই হার্ভার্ড ওই অর্থ ফিরিয়ে দিক। যদি তারা না দেয়, আমরা অন্য অনেক কিছু করতে পারবো না। তবে সহায়তা তহবিল থেকে অর্থ পাওয়ার কথা জানালেও তা ফিরিয়ে দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ জানিয়েছে, এই সহায়তা মহামারীর কারণে সৃষ্ট হওয়া শিক্ষার্থীদের ‘জরুরি অর্থনৈতিক প্রয়োজন’ মেটাতে ব্যয় হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে দেয়া সহায়তার অর্থ ফেরত চাইলেন ট্রাম্প

আপডেট সময় ০৬:১৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০