ঢাকা ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সময়মতো পাঠ্যবই বিতরণে পেপার মিল-প্রিন্টার চুক্তি হবে: শিক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বৈঠক:বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় ৫০ মিনিটে লেনদেন ৩২৫ কোটি টাকা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে : অর্থমন্ত্রী জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী

পবিত্র দুই মসজিদে সংক্ষিপ্ত তারাবির অনুমতি দিলেন সৌদি বাদশাহ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রমজানে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে সংক্ষিপ্ত সংস্করণে তারাবিহ পড়ার অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তবে মুসল্লিদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে।-খবর রয়টার্স ও আল-আরাবিয়াহর

বুধবার এক বিবৃতিতে মসজিদে হারামের প্রধান ইমাম ও হারামাইন শরীফাইনের প্রেসিডেন্সির প্রধান শায়েখ আবদুর রহমান আস সুদাইস এমন খবর দিয়েছেন।

এর আগে মঙ্গলবার তিনি বলেন, পবিত্র দুই মসজিদে তারাবির নামাজ হবে ১০ রাকাতে, কিন্তু তাতে কেবল ইমাম, মুয়াজ্জিনসহ কর্তৃপক্ষের কর্মকর্তারা অংশ নেবেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রমজানে কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করার পরিকল্পনা করেছে সৌদি সরকার, যাতে নিজেদের মহল্লার বাইরে গিয়ে লোকজন প্রয়োজনীয় সওদা করতে পারেন।

এদিকে করোনাভাইরাস বিস্তারের লাগাম টানতে পরীক্ষার পরিসর বাড়িয়েছে সৌদি সরকার। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে ১১ হাজার ৬৩১ জনের শরীরে ভাইরাসটি সংক্রমিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সময়মতো পাঠ্যবই বিতরণে পেপার মিল-প্রিন্টার চুক্তি হবে: শিক্ষামন্ত্রী

পবিত্র দুই মসজিদে সংক্ষিপ্ত তারাবির অনুমতি দিলেন সৌদি বাদশাহ

আপডেট সময় ১১:৪০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০