ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তৈরি হলো ১৫৩ কেজি ওজনের সিঙারা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জনপ্রিয় এশিয়ান স্ন্যাক্সের বিশাল সংস্করণ হিসেবে লন্ডনে ১৫৩ কেজি ওজনের (৩৩৭ দশমিক ৫ পাউন্ড) একটি দৈত্যাকার সিঙারা তৈরি করা হয়েছে। বিশ্বের সর্ববৃহৎ সিঙারা হিসেবে এরইমধ্যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা এটিকে স্বীকৃতিও দিয়েছেন। ১৫৩.১ কেজি ওজনের এ সিঙারাটি তৈরি করেছেন মুসলিম এইড ইউকে চ্যারিটির ১২ জন স্বেচ্ছাসেবী। বিশালাকার সিঙারাটি তৈরির পর পূর্ব লন্ডন মসজিদের চৌবাচ্চা আকৃতির পাত্রে সেটি ডুবো তেলে ভাজা হয়।

গিনেস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ড অনুযায়ী, এরআগে সর্ববৃহৎ সিঙারা তৈরি করেছিল লন্ডনের ব্র্যাডফোর্ড কলেজ। ২০১২ সালের জুন মাসে উত্তর ইংল্যান্ডের ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১১০.৮ কেজি ওজনের সিঙারাটি বানানো হয়। দৈত্যাকার সিঙারা তৈরি উদ্যোগের আয়োজক ফরিদ ইসলাম (২৬) এএফপিকে বলেছেন, ‘আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। সিঙারাটা ভেঙে যাবে মনে হওয়ায় খুব চিন্তা হচ্ছিল। এতে ফাটল দেখা দিতেই ভয় পেয়ে গিয়েছিলাম।’

তৈরির পর প্রায় ১৫ ঘণ্টা ধরে সিঙারাটি প্রায় শতাধিক গৃহহীন মানুষের মধ্যে ভাগ করে খেতে দেওয়া হয় বলে জানা গেছে।গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক প্রবীণ প্যাটেল বলেন, ত্রিকোণাকার দেখতে এটি ময়দা, আলু, পেঁয়াজ ও ডাল দিয়ে তৈরির পর ভাজা হয়। পরে এটি সিঙারার মতো দেখতে এবং খাবার উপযোগী হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তৈরি হলো ১৫৩ কেজি ওজনের সিঙারা

আপডেট সময় ০২:১০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭