ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সারা বিশ্বে মহামারী করোনাভাইরাসে এখন পর্যন্ত ২৫ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।আর এ ভাইরাসটিতে এ পর্যন্ত ১ লাখ ৭১৫০৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন।সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাড়ে ৬ লাখের বেশি মানুষ।

মঙ্গলবার সন্ধ্যায় আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

প্রাণঘাতী এ ভাইরাসে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে।দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৮ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। আর ভাইরাসটির সংক্রমণে প্রাণ হারিয়েছেন সাড়ে ৪২ হাজারের বেশি মানুষ।এরপরই মৃত্যু দিক দিয়ে রয়েছে ইতালি।দেশটিতে মৃত্যুর সংখ্যা ২৪ হাজারের বেশি। তৃতীয় অবস্থানে আছে স্পেন।ইউরোপের এ দেশটিতে মৃত্যুর সংখ্যা ২১ হাজার ২৮২ জনে দাঁড়িয়েছে।

বৈশ্বিক এ মহামারী থাবা লেগেছে বাংলাদেশেও। আইইডিসিআরের তথ্যানুযায়ী এখন পর্যন্ত দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা ৩ হাজার ৩৮২ জন। আর এতে সংক্রমিত হয়ে এ পর্যন্ত ১১০ জনের মৃত্যু হয়েছে।সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।

ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই শহরের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর ভাইরাসটি দেশটির কয়েকটি প্রদেশ ছড়ায়।পরে এটি বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে

আপডেট সময় ০৭:৪৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০