ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হবে: ডব্লিউএইচও

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণসংহারি ভাইরাস করোনায় স্থবির পুরো বিশ্ব। ভাইরাসটির সংক্রমণ রোধে বিভিন্ন দেশে চলছে লকডাউন। সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া নিয়মও মেনে চলার চেষ্টা করছে সবাই। তবুও কোনোভাবেই আটকানো যাচ্ছে না করোনার তাণ্ডব। একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে প্রাণঘাতী ভাইরাসটি। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে হাজার মানুষ। ভাইরাসটি থেকে কীভাবে বাঁচা যাবে সে উপায় বের করতে নানা চেষ্টা চললেও এখনো তা আলোর মুখ দেখেননি।

অচেনা ভাইরাসটির কারণে গোটা বিশ্বে স্থবিরতার মধ্যেই আবার দুসংবাদ জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রধান জানালেন, সবচেয়ে খারাপ পরিস্থিতি আসা এখনও বাকি। পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

বিশ্বের বেশ কিছু দেশ যখন লকডাউন ও বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা শিথিলতার কথা ভাবছেন ঠিক তখনই করোনা নিয়ে সাবধান করলেন হু ডিরেক্টর জেনারেল টেডরোস আধানোম ঘেবরেসাস। হু প্রধান কী কারণে মনে করছেন এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে তা স্পষ্ট করে বলেননি।

১৯১৮-র স্প্যানিশ ফ্লু এর প্রসঙ্গ টেনে এনে টেডরোস বলেছেন করোনাভাইরাস এর চেয়েও সাংঘাতিক। তিনি জেনিভার সংবাদমাধ্যমকে বলছেন, করোনাভাইরাস খুবই সাংঘাতিক। ১৯১৮-র ফ্লুতে ১০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও বলেছেন, এখন আমাদের প্রযুক্তি উন্নত। আমরা এই বিপর্যয়কে নিয়ন্ত্রণে আনতে পারি। আমাদের সেই ক্ষমতা এখন আছে। বিশ্বাস করুন। কিন্তু এখনও পরিস্থিতি আরও খারাপ হবে।

তিনি সাবধান করে বলছেন, আমাদের আরও ভয়াবহ পরিস্থিতি দেখা বাকি আছে। তাই এটা আমাদের আটকাতে হবে। এখনও অনেকে বুঝতে পারছেন না কতটা সাংঘাতিক এই ভাইরাস।

উল্লেখ্য চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ইতোমধ্যে এক লাখ ৭০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও ২৫ লাখ ছুঁই ছুঁই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হবে: ডব্লিউএইচও

আপডেট সময় ১২:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০