ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থগিতের ঘোষণা ট্রাম্পের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

প্রাণঘাতী ভাইরাস করোনায় মহামারীজনিত কারণে যুক্তরাষ্ট্রে অভিবাসন সাময়িকভাবে স্থগিতের বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে এক টুইটবার্তায় এমন ঘোষণা দেন ট্রাম্প। খবর দ্য গার্ডিয়ানের।

টুইটে ট্রাম্প লিখেছেন, অদৃশ্য শত্রুর আক্রমণের এই সময়ে আমেরিকার মহান নাগরিকদের চাকরি রক্ষার প্রয়োজনীয়তার জন্য সাময়িকভাবে অভিবাসন স্থগিতে যুক্তরাষ্ট্রের একটি নির্বাহী আদেশে সই করব আমি।

তবে আদেশের সময় এবং এটি কতোদিন পর্যন্ত চলবে টুইটে এ বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি ট্রাম্প।

ট্রাম্পের অভিবাসনবিরোধী বক্তৃতাগুলো এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাচীর তৈরির প্রতিশ্রুতির পাশাপাশি আমেরিকান কর্মীদের প্রথম রাখার প্রতিশ্রুতির সঙ্গে সর্বশেষ পদক্ষেপের ঘোষণা সামঞ্জস্যপূর্ণ।

করোনাভাইরাসের কারণে থমকে গেছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। স্থবির হয়ে গেছে দেশটির অর্থনীতি। করোনা বিস্তার রোধে ১৩ মার্চ যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এরপর থেকে দেশটিতে ২ কোটি ২০ লাখেরও বেশি মানুষ বেকার সহায়তার জন্য আবেদন করেছে।

চীনের উহান থেকে শুরু হওয়া অচেনা এই ভাইরাসটিতে সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্র। প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে অচেনা করোনায়। এছাড়া আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ।

মঙ্গলবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ হাজার ৫১৪ জন। আর আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৯২ হাজার ৭৫৯।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থগিতের ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় ১২:৩০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০