ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিম জং উনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক!

আকাশ জাতীয় ডেস্ক:

একটি অস্ত্রোপচারের পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

মার্কিন গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা জানান, গত ১৫ এপ্রিল দাদার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কিম। এরপরই তার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। এর চারদিন আগে সরকারি এক বৈঠকে তাকে শেষবার দেখা গিয়েছিল।

আরেক মার্কিন কর্মকর্তা জানান, কিমের অসুস্থতার খবর বিশ্বাস্য হলেও তা কতটা গুরুতর সেটি বোঝা কঠিন।

এদিকে দক্ষিণ কোরিয়াভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ‘ডেইলি এনকে’ জানায়, ১২ এপ্রিল কিম জং উনের হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছে। অতিরিক্ত ধূমপান, মুটিয়ে যাওয়া এবং অধিক পরিশ্রমের কারণে অসুস্থ হয়ে পড়ায় তার হৃদযন্ত্রে এ অস্ত্রোপচার করা হয়। তিনি এখন হিয়াংসান কাউন্টিতে তার ভিলায় বিশ্রাম নিচ্ছেন।

৩৬ বছর বয়সী এ নেতার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায়, তার চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল টিমের অধিকাংশ সদস্য ১৯ এপ্রিল পিয়ংইয়ং ফিরে যান। তবে তার সুস্থতা পর্যবেক্ষণের জন্য কয়েকজন সেখানেই রয়ে গেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ এবং গোয়েন্দা বিভাগের পরিচালকের দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

উত্তর কোরিয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকায় দেশটি থেকে কোনো তথ্য বের করা অত্যন্ত কঠিন।

২০১৪ সালে এক মাসেরও বেশি সময়ের জন্য গায়েব হয়ে যান কিম জং উন। তখনো তার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। পরে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগ জানায়, কিমের গোড়ালি থেকে একটি সিস্ট অপসারণ করা হয়েছে। এ সময় কিমকে ছড়ির সাহায্যে হাঁটতে দেখা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কিম জং উনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক!

আপডেট সময় ১২:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০