ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে রাষ্ট্রপতি ভবনেও করোনার হানা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ভারতে রাষ্ট্রপতি ভবনেও প্রাণঘাতী করোনাভাইরাস হানা দিয়েছে। সেখানকার এক পরিচ্ছন্নতাকর্মীর দেহে করোনা শনাক্ত হওয়ার পর প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রপতি ভবনের একটি সূত্রের বরাতে বলা হয়েছে, চার দিন আগে ওই পরিচ্ছন্নতাকর্মীর দেহে সংক্রমণ ধরা পড়ে। সচিবপর্যায়ের কর্মকর্তাদের ও তাদের পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। আর কর্মীদের দিল্লির একটি কোয়ারেন্টিন কেন্দ্রে নিয়ে রাখা হয়েছে।

পরীক্ষায় কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মীদের ছাড়া অন্য কারও দেহে করোনাভাইরাস পাওয়া যায়নি।

প্রসঙ্গত করোনাভাইরাসের সংক্রমণ ভারতের সব রাজ্যেই মাত্রাতিরিক্তভাবে ছড়াতে শুরু করেছে। আইসিএমআরের হিসাবে সংক্রমণ ১৭

হাজার ছাড়িয়েছে। কিন্তু দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে– ভারতে করোনা সংক্রমণ ১৬ হাজারের বেশি।

মঙ্গলবার সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, ভারতে এ পর্যন্ত ১৮ হাজার ৬০১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৯০ জনের মৃত্যু হয়েছে।

ভারতে করোনা মোকাবেলায় দ্বিতীয় দফায় ১৯ দিনের লকডাউন শুরু হলেও আজ থেকে কিছু কিছু ক্ষেত্রে শিথিল হচ্ছে বিধিনিষেধ।

সেই হিসাবে সোমবার মধ্যরাত থেকেই কৃষি, জরুরি উৎপাদন, পরিবহনসহ ২১টি ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধে নমনীয় হচ্ছে সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতে রাষ্ট্রপতি ভবনেও করোনার হানা

আপডেট সময় ১২:০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০