ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ১৭০ চিকিৎসক

আকাশ জাতীয় ডেস্ক:

সারা দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭০ চিকিৎসক।এর মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন দুজন। চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।এছাড়া অনিরাপদ অবস্থায় আক্রান্ত সহকর্মী কিংবা রোগীর সংস্পর্শে আসায় ৪০০ জনের বেশি চিকিৎসক কোয়ারেন্টিনে আছেন।

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফোরাম (বিডিএফ) সোমবার এ তথ্য জানিয়েছে।

সংগঠনটির হিসাবে অন্তত ৮০ জন নার্সসহ ৩০০ জনের বেশি স্বাস্থ্যকর্মী এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন।

বিডিএফের তথ্যানুযায়ী, ঢাকা বিভাগে ১৪৩ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সরকারি হাসপাতালে ৯৪ জন, বেসরকারি হাসপাতালগুলোতে ৩৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৮ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।

ময়মনসিংহ বিভাগে সরকারি হাসপাতালগুলোয় ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জনের মধ্যে ৬ জন সরকারি হাসপাতালের-একজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক।

এছাড়া বরিশাল বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন

করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল মারা গেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিন। দেশে এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১০১ জনের মধ্যে তিনিই একমাত্র চিকিৎসক।

বিডিএফের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ডা. নিরুপম দাশ গণমাধ্যমকে বলেন, আমরা মনে করি ত্রুটিযুক্ত পিপিইর কারণে চিকিৎসকরা আক্রান্ত হচ্ছে। পিপিই নাই এ কথা আমরা বলছি না। কিন্তু মানসম্মত পিপিইর অভাব রয়েছে। এছাড়া রোগীরা হাসপাতালে এসে তথ্য গোপন করছেন, চিকিৎসকরা আক্রান্ত হওয়ার এটাও বড় কারণ বলে মনে করি।

এই সঙ্কটকালে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিতের ওপর জোর দিয়েছে বিডিএফ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ১৭০ চিকিৎসক

আপডেট সময় ১০:২২:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০