ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

করোনা: যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিলে আরও ৬ বাংলাদেশি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ছয় বাংলাদেশি। এর মধ্যে নিউইয়র্কে পাঁচজন ও মেরিল্যান্ডে একজন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত ১৭২ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলো।

গতকাল রোববার নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মারা যান নিউইয়র্ক পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্টে কর্মরত মোহাম্মদ চৌধুরী (৬৪), বাংলাদেশ বিমানের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী মোহাম্মদ আলী (৬২), আলী আহমদ (৭০), হাফেজ আহমেদ মোল্লা (৭৫) ও খন্দকার মোসাদ্দিক আলী সাদেক (৭২)।

একই দিন মেরিল্যান্ডের সিলভার স্প্রিং সিটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তালেব আহমেদ চৌধুরী (৪২) নামে এক বাংলাদেশি।

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে রোববার মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। এই বৈশ্বিক মহামারীতে বিশ্বের যে কোনো দেশের তুলনায় মৃত্যুর সংখ্যায় এটিই সবচেয়ে বেশি। এর পরেই রয়েছে ইউরোপীয় দেশ ইতালির অবস্থান।

ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ২৯ ফেব্রুয়ারি। এর পর গত ৬ এপ্রিল তা ১০ হাজারে পৌঁছায়। তখন থেকে মাত্র পাঁচ দিনের মাথায় সংখ্যাটি হয়ে যায় ২০ হাজার।

অর্থাৎ বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটিতে ৩৮ দিনে ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

করোনা: যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিলে আরও ৬ বাংলাদেশি

আপডেট সময় ০১:২১:২১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০