ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

লকডাউন বাড়ানোয় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেয়ায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্নের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অবৈধভাবে ঘরে আটকে রাখা হচ্ছে অভিযোগ করে দেশটির এক আদালতে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।

গত বৃহস্পতিবার অকল্যান্ড হাইকোর্টে প্রধানমন্ত্রী জাসিন্দার বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে বলে নিউজিল্যান্ড হেরাল্ডের বরাতে আনদোলু এজেন্সি জানিয়েছে।

মামলার যুক্তিতে মামলাকারী ওই দুই ব্যক্তি বলেছেন, দেশে করোনায় মৃত্যুর হারের তুলনায় ‘লেভেল ফোর’যে লকডাউন দেয়া হয়েছে সেটি অর্থনীতির জন্য ব্যাপক ক্ষতির কারণ হবে। এ পদক্ষেপ অর্থনীতির জন্য উপযুক্ত নয়। তাদের অবৈধভাবে ঘরে আটকে রাখা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

অভিযোগে তারা আরও বলেন, প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন রাজনৈতিক ফায়দার জন্য দেশের ওপর বিভিন্ন ধরনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে জাসিন্দার আইনজীবী অস্টিন পাওয়েল তার যুক্তিতে বলেন, ভাইরাসের বিস্তাররোধে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেটি আটকের মতো নয়।

বিশ্বের সবচেয়ে কঠোর লকডাউনের বিধিনিষেধ আরোপ করা দেশগুলোর একটি নিউজিল্যান্ড। বৈশ্বিক ও দেশীয় অর্থনীতিতে ধীরগতির দরুন বেকারত্ব বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে সরকার।

গত তিন সপ্তাহ ধরে দেশটির স্কুল, সরকারি অফিস ও অপ্রয়োজনীয় সেবাগুলো বন্ধ রয়েছে। অর্থনৈতিক তৎপরতাও নিশ্চল হয়ে পড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

লকডাউন বাড়ানোয় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৯:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০