ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনা: নিলামে উঠছে মুশফিকের সেই ঐতিহাসিক ব্যাট

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়ে প্রশংসিত হয়েছেন তিনি।
এবার নিজের সবচেয়ে প্রিয় ও ঐতিহাসিক ব্যাটটি নিলামে তুলতে যাচ্ছেন মুশফিক।

নিলাম থেকে পাওয়া অর্থ তিনি অসহায়-দুস্থদের মুখে খাবার তুলে দিতে খরচ করবেন।

মুশফিকের এমন সিদ্ধান্তের কথা ফেসবুকে নিশ্চিত করেছেন তার ম্যানেজার বর্ষণ কবির।

ফেসবুকে ব্যাট হাতে উল্লাসরত মুশফিকের একটি ঐতিহাসিক মুহূর্তের ছবি পোস্ট করে বর্ষণ লিখেছেন, ‘এ ব্যাটের একটি ইতিহাস আছে। দেশের ক্রিকেট ইতিহাস এ ব্যাট বাদ দিয়ে লেখাই যাবে না। উইলোটি মূল্যে নিরুপণ করা প্রায় অসম্ভব। করোনার বিরুদ্ধে লড়ছে দেশের মানুষ। তাদের প্রতি সহায়তার হাত বাড়াতে এ ব্যাট নিলামে তোলা হবে শিগগিরই। থাকবে আরও অনেকের ব্যাট, গ্লাভস ও বল ইত্যাদি। বলতে হবে এ ব্যাট কেন এত গুরুত্বপূর্ণ?’

ওই স্ট্যাটাসের পর পরই ফেসবুকে এ নিয়ে সরব হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। কোন ব্যাটটি মুশফিক নিলামে তুলছেন প্রশ্ন সবার মুখে।

জানা গেছে, শ্রীলংকার বিপক্ষে ২০১৩ সালের গল টেস্টে ডাবল সেঞ্চুরিয়ান ক্লাবে প্রথম বাংলাদেশি হিসেবে প্রবেশ করেছিলেন মুশফিক। কাঁটায় কাঁটায় ২০০ রান করে আউট হয়েছিলেন তিনি। করোনা মোকাবেলায় এবার নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করা ঐতিহাসিক ব্যাটটি হাতছাড়া করছেন মুশফিক।

এর আগে জাতীয় দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে নিজের বেতনের অর্ধেকটা অনুদান তহবিলে জমা দিয়েছেন মুশফিক।

এর পর বগুড়ায় স্বাস্থ্যকর্মীদের জন্য ২০০ পিপিই, ২০০ গ্লাভস ও ২০০ মাস্ক পাঠান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাকলেস ফটোশুটে ট্রোলের মুখে অভিনেত্রী কাঞ্চনা মৈত্র

করোনা: নিলামে উঠছে মুশফিকের সেই ঐতিহাসিক ব্যাট

আপডেট সময় ০৮:১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০