ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মসজিদে তারাবিহ নামাজ পড়ার অনুমতি দিল পাকিস্তান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনা মহামারীর মধ্যেও পবিত্র রমজান মাসে মসজিদে তারাবিহ ও জুমার নামাজ পড়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার।

শনিবার দেশটির ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট আরিফ আলভি এ ঘোষণা দেন। খবর আরব নিউজ।

করোনা পরিস্থিতির মধ্যে মসজিদের তারাবিহ নামাজ আদায় নিয়ে এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন পাক প্রেসিডেন্ট।

বৈঠকে প্রেসিডেন্ট আরিফ বলেন, রমজান মাসে মসজিদে জামাতে তারাবিহ ও জুমার নামাজ আদায়ে শর্তসাপেক্ষ অনুমতি এটি। এ নিয়ে ২০ দফার একটি পরিকল্পনা করা হয়েছে। ধর্মীয় ও বিরোধী নেতাদের সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে ৬ ফুট দূরত্ব বজায় রেখে কাতারবদ্ধ হওয়ার জন্য মুসল্লিদের নির্দেশনা দেয়া হয়েছে।

এ ছাড়া ৫০ বছরের বেশি বয়সের ব্যক্তিদের মসজিদে যাওয়ার অনুমতি দেয়া হবে না বলে জানান তিনি।

এর আগের দিন একই বিষয় নিয়ে পাকিস্তানের জামায়াতে ইসলামীর প্রধান এবং সিনেটর সিরাজুল হক ও জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানসহ ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট আরিফ।

এর আগে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী মোকাবেলার জন্য মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় দেশটির অর্ধশতাধিক আলেম সরকারকে হুশিয়ারি দিয়েছেন।

পাকিস্তানের বেফাকুল মাদারিস আল-আরাবিয়া সংগঠনের শীর্ষ পর্যায়ের আলেমরা ইমরান খানের সরকারকে মঙ্গলবার ওই হুশিয়ারি দেন।

ইমামরা বলেন, মসজিদে নামাজ পড়ার ব্যাপারে কড়াকড়ি আরোপ করবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মসজিদে তারাবিহ নামাজ পড়ার অনুমতি দিল পাকিস্তান

আপডেট সময় ০১:২৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০