ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ফ্যামিলি কার্ড’ চালুসহ ৯ প্রধান প্রতিশ্রুতি বিএনপির ইশতেহারে মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম : হেফাজত আমির দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে : সালাহউদ্দিন এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ইমরানুর অপশক্তির কাছে দেশ, জাতি ও জনগণ নিরাপদ নয় : খোকন প্রয়োজনে লাশ হয়ে যাব, তবু পে স্কেল আদায় করেই ছাড়ব’:আন্দোলনকারীরা নতুন করে চোর-দুর্নীতিবাজদের জন্ম হতে দেব না,মেহেরবানী করে একবার সুযোগ দিন: জামায়াত আমির নৌ উপদেষ্টাকে লক্ষ্য করে বিক্ষোভ, ‘ভুয়া ভুয়া’ স্লোগান ৯ম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ প্রধান ‍উপদেষ্টার বাসভবন এলাকায় সংঘর্ষ, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৮ বিভাগের ৫২ জেলায় করোনা

আকাশ জাতীয় ডেস্ক: 

শুক্রবার (১৭ এপ্রিল) পর্যন্ত নতুন ২৬৬ জনসহ দেশে করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৮৩৮ জন। এসব রোগী দেশের আট বিভাগের। আবার এই আট বিভাগের ৫২টি জেলার। অর্থাৎ ৫২ জেলায় এ পর্যন্ত ছড়িয়েছে করোনা ভাইরাস।

যেসব এলাকায় সংক্রমণ বেশি ছড়িয়েছে, এরমধ্যে ঢাকা বিভাগ অন্যতম। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। তৃতীয় ময়মনসিংহ বিভাগ। এরপরে রংপুর ও বরিশাল বিভাগের অবস্থান। আট বিভাগের মধ্যে সবচেয়ে কম সংক্রমণ ছড়িয়েছে খুলনা বিভাগে। এরপরে সিলেট ও রাজশাহী বিভাগের অবস্থান।

দেশের আট বিভাগের মধ্যে যেসব জেলায় সংক্রমণ বেশি ছড়িয়েছে, সেসব জেলার তথ্য তুলে ধরা হলো। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বলছে, মোট রোগীর চার ভাগের তিন ভাগই রয়েছেন ঢাকা বিভাগে। অর্থাৎ ঢাকা বিভাগে মোট আক্রান্তের মধ্যে এক হাজার ৩৭০ জন। এরমধ্যে রাজধানী ঢাকাতে ৬৩০ জন।

আইইডিসিআরের ওয়েবসাইটে পাওয়া তথ্যানুযায়ী, ঢাকা বিভাগের ১৩টি জেলায় সংক্রমণ ছড়িয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ঢাকা জেলা ও রাজধানী ঢাকায়; ৭৬২ জন। এরপরে রয়েছে নারায়ণগঞ্জ জেলায়; ২৮৯ জন। গাজীপুরে ১১৭ জন। নরসিংদীতে ৬৫ জন। কিশোরগঞ্জে ৩৩ জন। মুন্সিগঞ্জে ২৭ জন। মাদারীপুরে ২৩ জন। এছাড়া গোপালগঞ্জে ১৭ জন করোনা রোগী রয়েছেন।

চট্টগ্রাম বিভাগের নয়টি জেলায় সংক্রমণ ছড়িয়েছে। এরমধ্যে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় ৩৭ জনের মধ্যে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এরপরে লক্ষ্মীপুরে ১৮ জনের করোনা পজিটিভ। কুমিল্লায় ১৫ জনের। ব্রাহ্মণবাড়িয়ায় নয়জন, চাঁদপুরে আটজনের করোনা পাওয়া গেছে।

ময়মনসিংহ বিভাগের চারটি জেলার মধ্যে ময়মনসিংহ জেলায় ১৮ জন, জামালপুরে ১২ জন, শেরপুরে পাঁচজন ও নেত্রকোনায় সাতজনের মধ্যে করোনা সংক্রমণ পাওয়া গেছে।

বরিশাল বিভাগের পাঁচটি জেলায় সংক্রমণ ছড়িয়েছে। এরমধ্যে বরিশাল জেলায় সবচেয়ে বেশি; ১৭ জন। এছাড়া বরগুনায় পাঁচজনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে।
রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে সবচেয়ে বেশি গাইবান্ধায়; ১২ জন। এছাড়া দিনাজপুরে আটজন ও নীলফামারীতে ছয়জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

সিলেট বিভাগের চার জেলায়ই সংক্রমণ ছড়িয়েছে। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় মোট সাতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আর খুলনা বিভাগের পাঁচ জেলার মধ্যে যশোর, বাগেরহাট, খুলনা, নড়াইল, চুয়াডাঙ্গায় মোট ছয়জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ পাওয়া গেছে।

রাজশাহী বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি রাজশাহী জেলায়; চারজন। জয়পুরহাট, পাবনা ও বগুড়ায় মোট আটজন রোগী শনাক্ত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

৮ বিভাগের ৫২ জেলায় করোনা

আপডেট সময় ০৪:০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০