ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ফ্যামিলি কার্ড’ চালুসহ ৯ প্রধান প্রতিশ্রুতি বিএনপির ইশতেহারে মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম : হেফাজত আমির দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে : সালাহউদ্দিন এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ইমরানুর অপশক্তির কাছে দেশ, জাতি ও জনগণ নিরাপদ নয় : খোকন প্রয়োজনে লাশ হয়ে যাব, তবু পে স্কেল আদায় করেই ছাড়ব’:আন্দোলনকারীরা নতুন করে চোর-দুর্নীতিবাজদের জন্ম হতে দেব না,মেহেরবানী করে একবার সুযোগ দিন: জামায়াত আমির নৌ উপদেষ্টাকে লক্ষ্য করে বিক্ষোভ, ‘ভুয়া ভুয়া’ স্লোগান ৯ম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ প্রধান ‍উপদেষ্টার বাসভবন এলাকায় সংঘর্ষ, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

দরিদ্র পরিবারে শুকনো খাবার বিতরণ সেনাবাহিনীর আর্টডকের

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে বিভিন্ন প্রকার ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে সেনাবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)। শনিবারও (১৮ এপ্রিল) বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেছে আর্টডকের অন্তর্ভুক্ত প্রশিক্ষণ সেন্টার ও প্রতিষ্ঠানগুলো।

এ দিন সদরদপ্তর আর্টডকের অন্তর্ভুক্ত ৪০৩ ব্যাটল গ্রুপ ময়মনসিংহ শহর এলাকায় এবং চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও নাটোর এলাকায় অবস্থিত বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্ব স্ব এলাকায় দরিদ্র পরিবারের মধ্যে শুকনো খাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ করেছে।

আর্টডকের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিনে দুই হাজার পরিবারের মধ্যে শুকনো খাবার, মাস্ক এবং এক হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর তত্ত্বাবধানে বৃদ্ধ ও সহায়-সম্বলহীন পরিবারকে নিয়মিতভাবে চিকিৎসা সহায়তা দিয়ে আসছে।

শনিবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দরিদ্র পরিবারে শুকনো খাবার বিতরণ সেনাবাহিনীর আর্টডকের

আপডেট সময় ০৩:৪৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০