ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতীয় নৌবাহিনীর ঘাঁটিতে করোনার থাবা, আক্রান্ত ২০

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মুম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীর ঘাঁটিতে থাবা বসিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। অন্তত ২০ জন নৌবাহিনীর কর্মীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। মুম্বাইয়ে নৌবাহিনীর একটি হাসপাতালে তাদেরকে কোয়ারেন্টাইন করা হয়েছে।

এই প্রথম ভারতীয় নৌবাহিনীতে করোনা সংক্রমণের খবর পাওয়া গেল। এই করোনা আক্রান্ত নাবিকদের সংস্পর্শে কারা কারা এসেছেন, তা জানতে ব্যাপকভাবে খোঁজ চলছে।

ওয়েস্টার্ন ন্যাভাল কম্যান্ডের সমুদ্র তীরবর্তী ডিপো আইএনএস আঙ্গরিতে নৌবাহিনীর জন্য নির্দিষ্ট আবাসনে থাকেন এই নাবিকরা। নিজের কাজের জন্য গত কয়েকদিন আক্রান্ত নাবিকরা নৌঘাঁটির মধ্যে বিভিন্ন স্থানে গিয়েছেন। এর ফলে আরও কেউ আক্রান্ত হয়েছেন কি না, তা জানতে খোঁজ চলছে। ভারতীয় সেনাবাহিনীতে ইতোমধ্যেই ৮ জনের শরীরে করোনাভাইরাসের খোঁজ মিলেছে।

মুম্বাইয়ের ন্যাভাল ডকইয়ার্ডে যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থাকে। আইএনএস আঙ্গরি থেকে মাত্র কয়েকশ’ মিটার দূরে এগুলোর অবস্থান। আইএনএস আঙ্গরি ন্যাভাল ব্যারাক হিসেবেও পরিচিত। এখানে সংক্রমণের খোঁজ মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সূত্র: এই সময়

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতীয় নৌবাহিনীর ঘাঁটিতে করোনার থাবা, আক্রান্ত ২০

আপডেট সময় ১২:৪৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০