ঢাকা ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঢাকায় আজ থেকে কঠোর হচ্ছে পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা মহানগরীতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে আজ শনিবার থেকে কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ।

শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম ও আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

এছাড়া বৈঠকে আওয়ামী লীগের নেতৃত্বে ঢাকা মহানগরীর ১৩৯টি ওয়ার্ডে ত্রাণ বিতরণ কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। ওয়ার্ড কমিটিতে পুলিশের একজন সদস্যকে অন্তর্ভুক্ত করে এবং সমন্বয়ের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হবে।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দৈনিক আকাশকে এসব তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। এই লকডাউন অবস্থা চলতে থাকলে ঢাকার আইনশৃঙ্খলা অবস্থার কি হবে আলোচনা হয়েছে। এসময় ডিএমপি কমিশনার ছাড়াও ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর-দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। এই অবস্থা কত দিন চলতে পারে; সেটার সম্ভাব্য বিষয় নিয়ে আলোচনা করেছি।’

আসাদুজ্জামান খান বলেন, ‘লকডাউনে নারায়ণগঞ্জ ও ঢাকার অবস্থান আমরা স্ট্যাডি করলাম, দেখলাম সবচেয়ে করোনা আক্রান্ত রোগী এই দুই জেলায় বেশি। তাই এই দুই জেলায় আরও কড়াকড়ি করা হবে। রাজনৈতিক নেতাদের অনুরোধ করা হয়েছে, তাদের এলাকার লোকজন যেন লকডাইন মানে। সেই সঙ্গে পুলিশ আরও শক্তি প্রয়োগ করবে এবং কঠোর হবে।’

পুলিশকে কঠোর হওয়ার চেয়ে নমনীয় এবং মানবিক দেখা যাচ্ছে। শক্তি প্রয়োগ বলতে তারা কি করবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ব্যাপার হলো, পুলিশ যা করছে তা লিমিট রেখেই করছে। আর কি শক্তি প্রয়োগ করবে এটার ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও বুঝিয়ে বলবে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ একত্রিত হয়ে কাজ করবে, এটায় মূল কথা। দলমত নির্বিশেষে সবার ঘরে যেন ত্রাণ পৌছে যায়, সেই জন্য পুলিশ সহযোগিতা করবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এছাড়া বৈঠকে সরকার যে রিলিফ দিচ্ছে তা যেন সুষ্ঠুভাবে বণ্টন করা হয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিটি করতে বলেছেন। সেই কমিটিতে পুলিশকে সম্পৃক্ত করতে বলা হয়েছিল এবং তাই হচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় সংসদ মসজিদে বিশেষ দোয়া

ঢাকায় আজ থেকে কঠোর হচ্ছে পুলিশ

আপডেট সময় ১২:৩৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০