ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে জামায়াত: মিন্টু অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা

প্রয়োজনে ঈদের নামাজও বাড়িতে: সৌদি গ্র্যান্ড মুফতি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সংক্রামক মহামারি নভেল করোনাভাইরাস তথা কোভিড-১৯ এর পরিস্থিতি উন্নতি না হলে আসন্ন রোজার তারাবি নামাজ এবং প্রয়োজনে ঈদের নামাজও বাড়িতে পড়তে বলেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ।

বিশ্বজুড়ে করোনাভাইরাস সংকটের মধ্যে শুক্রবার মধ্যপ্রাচ্যের দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রশ্নের জবাবে গ্র্যান্ড মুফতি একথা বলেছেন বলে জানিয়েছে সৌদি গেজেট।

সৌদি আরবে ইসলামি আইনশাস্ত্রের কোনো ব্যাখ্যার প্রয়োজন হলে ফতোয়া দেয়ার চূড়ান্ত এখতিয়ার গ্র্যান্ড মুফতির হাতে ন্যস্ত।

করোনার বিস্তার রোধে গত মার্চের মাঝামাঝি থেকে সৌদি আরবে মসজিদে জামাতে নামাজ বন্ধ রাখা হয়েছে। এছাড়া মদিনায় মসজিদে নববী কর্তৃপক্ষ এবারের রোজায় মসজিদে ইফতারের কোনো আয়োজন করা হবে না বলেও জানিয়েছে।

মহামারির মধ্যে মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ থাকায় রোজায় তারাবির নামাজ ও ঈদের জামাত কীভাবে হবে জানতে চেয়ে অনেকেই ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রশ্ন করছিলেন।

সেসব প্রশ্ন গুচ্ছ করে দিক নির্দেশনা চেয়ে মন্ত্রণালয় গ্র্যান্ড মুফতির কাছে পাঠায়। এরপর তার কাছ থেকে এসব বিষয়ে উত্তর এলো।

শেখ আবদুলআজিজ বলেন, বর্তমান পরিস্থিতিতে বিধিনিষেধের কারণে যদি মসজিদে যাওয়া সম্ভব না হয়, তাহলে বাড়িতেই তারাবির নামাজ পড়া যাবে। জামাতে ঈদের নামাজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হবে।

উল্লেখ্য, সৌদি আরবে এখন পর্যন্ত সোয়া ছয় হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত আর অন্তত ৮৩ জনের মৃত্যু হয়েছে বলে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন

প্রয়োজনে ঈদের নামাজও বাড়িতে: সৌদি গ্র্যান্ড মুফতি

আপডেট সময় ১০:৪৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০