ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেল ভারত

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনাভাইরাসের এই সংকটের মুহূর্তেও সুখবর পেল ভারতীয় নারী ক্রিকেট দল। ২০২১ সালের বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করল ভারত। বুধবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি বিষয়টি নিশ্চিত করে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়াও চারটি দেশ সরাসরি অংশ নেবে। এই চারটি দেশ হল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ভারত। ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে আইসিসির নারী চ্যাম্পিয়নশিপের তিনটি সিরিজের খেলা হয়নি। যে কারণে আইসিসির টেকনিক্যাল কমিটি সিদ্ধান্ত নেয় সব দেশের মধ্যে পয়েন্ট সমানভাবে ভাগ করে দেয়ার। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় সরাসরি খেলার সুযোগ পেল চার দল অস্ট্রেলিয়া (৩৭), ইংল্যান্ড (২৯), দক্ষিণ আফ্রিকা (২৫) ও ভারত (২৩)। বিশ্বকাপের আয়োজক হিসেবে সরাসরি খেলার সুযোগ পাবে নিউজিল্যান্ড।
বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকাসহ অন্য দলগুলোকে বাছাই পর্বের বাধা টপকিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। বাছাই পর্ব থেকে তিনটি দল যোগ্যতার পরিচয় দিয়ে মূল পর্বের টিকিট পাবে। চলতি বছরের জুলাই মাসে শ্রীলংকায় বিশ্বকাপ বাছাই পর্বের খেলাগুলো হওয়ার কথা রয়েছে। তবে করোনাভাইরাসের কারণে বৈশ্বিক পরিস্থিতি যা তাতে বাছাই পর্ব নির্ধারিত সময়ে হওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে বাছাই পর্ব না হলে পরবর্তীকালে আয়োজনের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাকলেস ফটোশুটে ট্রোলের মুখে অভিনেত্রী কাঞ্চনা মৈত্র

বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেল ভারত

আপডেট সময় ১০:১৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০