ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মমেক’র কিডনি ইউনিট বন্ধ, চিকিৎসকসহ ২৩ জন কোয়ারেন্টাইনে

আকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিট বন্ধ ঘোষণা করা হয়েছে। ডায়ালাইসিস করতে আসা দুই ব্যক্তির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এ ইউনিটটি বন্ধ ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে কিডনি ডায়ালাইসিস ইউনিটটি বন্ধ ঘোষণা করা হয়।

এ ইউনিটের ১০ জন চিকিৎসকসহ, ব্রাদার-সিস্টার ও ওয়ার্ড বয় মিলিয়ে ২৩ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।
কিডনি ডায়ালাইসিস ইউনিটটি মমেক হাসপাতালের নতুন ভবনের পাঁচ তলায় অবস্থিত। ওয়ার্ডটিতে প্রতিদিন দুই শিফটটে ১৪ জন করে ২৮ জন রোগীর ডায়ালাইসিস করা হতো। বর্তমানে ওয়ার্ডটির সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।

ইউনিট প্রধান ডা. আশুতোষ সাহা রায় বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গত সোমবার ডায়ালাইসিস করতে আসা দুই ব্যক্তির করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। পরে বৃহস্পতিবার বিকালে তাদের নমুনায় কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে ওয়ার্ড সংশ্লিষ্ট সবাই হোম কোয়ারেন্টাইনে আছেন।’

ডায়ালাইসিস ইউনিটের সহকারী অধ্যাপক ডা. ওমর ফারুক জানান, ‘এ খবর জানার পর থেকেই আমাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সতকর্তার জন্যই আমরা এখন হোম কোয়ারেন্টাইনে আছি।’

এদিকে, মমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার জানান, ‘আমরা আগামীকাল (শনিবার) বসবো। ইউনিটটি কিভাবে চালু রাখা যায় তা বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে। এবং আক্রান্ত রোগী সম্পর্কেও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।’

ময়মনসিংহ জেলা বিএমএ’র সভাপতি মতিউর রহমান জানান, ‘ইউনিটটি বন্ধ থাকায় কিডনি জটিলতায় আক্রান্ত রোগীরা দুর্ভোগের রয়েছেন। বিকল্প ব্যবস্থায় ইউনিটটি দ্রুত কিভাবে চালু করা যায় সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সমন্বয় করা হচ্ছে। সেই সাথে চিকিৎসকদের সুরক্ষার দাবিও জানান এই চিকিৎসক নেতা।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মমেক’র কিডনি ইউনিট বন্ধ, চিকিৎসকসহ ২৩ জন কোয়ারেন্টাইনে

আপডেট সময় ০৫:১৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০