ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলেন পপি

আকাশ বিনোদন ডেস্ক:  

বাংলা নববর্ষের প্রথম দিন জন্মশহর খুলনার অসহায় মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করলেন চিত্রনায়িকা পপি। করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থাকার মানসিকতা নিয়ে কাজটি করেছেন তিনি।

তাই এই খাদ্যসামগ্রী বিতরণকে ত্রাণ নয়, নববর্ষের উপহার বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তার মতে, এটি হলো রিটার্ন অফ লাভ। মূলত মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসার কিছুটা প্রতিদান দেওয়ার চেষ্টা করে চলেছেন তিনি।

পপি বললেন, ‘দুঃসময়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এটাকে ত্রাণ কিংবা সহায়তা না বলে ‘রিটার্ন অফ লাভ’ বলা যেতে পারে। অভিনেত্রী হিসেবে মানুষের ভালোবাসা পেয়েছি। তারই কিছুটা প্রতিদান দেওয়ার চেষ্টা করছি, যদিও ভালোবাসার কোনো প্রতিদান হয় না। সবাই বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন এবং পরিবারকেও নিরাপদে রাখুন।’

এর আগে করোনা থেকে মুক্তির জন্য গ্রামের বাড়ি খুলনায় মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম দিয়েছেন পপি। পাশাপাশি নিজের এলাকায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন তিনি। দেশব্যাপী চলমান লকডাউনের কারণে বর্তমানে খুলনায় নিজ গ্রামের বাড়িতে অবস্থান করছেন এই নায়িকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলেন পপি

আপডেট সময় ১০:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০