ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্পেনে করোনায় মৃত্যু ১৯ হাজার ছাড়ালো

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

স্পেনে গত কিছুদিন থেকে করোনায় মৃত্যুহার ৫শ’র ঘরে ওঠা-নামা করছে। সরকারি হিসেবে শেষ ২৪ ঘণ্টায় এ ভাইরাসে দেশটিতে নতুন করে আরও ৫৫১ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ৫২৩।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সর্বশেষ হিসেব অনুসারে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৯ হাজার ১৩০।

বুধবার স্পেনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ১৮৩ জনের। এ নিয়ে দেশটিতে মোট ১ লাখ ৮২ হাজার ৮১৬ জনের করোনা শনাক্ত হলো। আগের দিন এ সংখ্যা ছিল ১ লাখ ৭৭ হাজার ৬৩৩।

মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের মতে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৬৪ হাজারেরও বেশি মানুষের। এর মধ্যে মৃতের সংখ্যা ১ লাখ ৩৭ হাজারেরও বেশি। এসব সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেনে করোনায় মৃত্যু ১৯ হাজার ছাড়ালো

আপডেট সময় ০৬:০০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০