ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দক্ষিণ কোরিয়ায় ক্ষমতাসীনদের বিশাল জয়, ভোট পড়েছে ৬৬ শতাংশ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসের মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করল পূর্ব এশিয়ার উন্নত দেশ দক্ষিণ কোরিয়া। আর এই সংসদ নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের দল বিপুল বিজয় পেয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে দেশজুড়ে আগ্রাসী পদক্ষেপ এমন সফলতা এনে দিয়েছে বলে মন্তব্য এসেছে বিশ্লেষকদের।

গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। করোনা সংক্রমণ রোধে সব ধরনের কড়া ব্যবস্থা ও সামাজিক দূরত্ব বজায় রেখে ভোট দেন দেশটির নাগরিকেরা।

ভয়ানক সংক্রামক এই মহামারির মধ্যেও ভোট পড়েছে ৬৬ শতাংশ, যা গত ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ। দেশটির জাতীয় সংসদে ৩০০ আসন রয়েছে।

নির্বাচনে অংশ নেয় ৩৫টি দলের প্রার্থীরা। তবে মূল লড়াই হয়েছে ক্ষমতাসীন মিনজু (গণতান্ত্রিক) পার্টি ও প্রধান বিরোধী দল ইউনাইটেড ফিউচার পার্টির মধ্যে। এর মধ্যে প্রেসিডেন্ট মুনের পার্টি পেয়েছে ১৬৩ আসন। আর প্ল্যাটফর্ম পার্টি পেয়েছে ১৭ আসন। এই দুটি দল মিলেই গঠিত হবে জোট। তাদের মোট আসন সংখ্যা দাঁড়াবে ১৮০টিতে। অন্যদিকে রক্ষণশীল ফিউচার পার্টি ও সমমনা দলগুলোর জোট ১০৩টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এবারের নির্বাচনের কেন্দ্রে ছিল করোনাভাইরাস মোকাবিলায় সরকারের ভূমিকার বিষয়টি। এর সঙ্গে যুক্ত হয় মহামারির কারণে আসন্ন অর্থনৈতিক সংকট ও সরকারের দুর্নীতির বিষয়টিও। ২০২২ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রেও এই সংসদ নির্বাচনের ফলকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দক্ষিণ কোরিয়ায় ক্ষমতাসীনদের বিশাল জয়, ভোট পড়েছে ৬৬ শতাংশ

আপডেট সময় ০৩:১৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০