ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

এবার তাহমিনার জন্য লড়তে চান নুসরাতের আইনজীবী সাজু

আকাশ জাতীয় ডেস্ক:

ফেনী শহরতলীর বারাহীপুরে বুধবার (১৫ এপ্রিল) দুপুরে স্বামীর হাতে নির্মমভাবে খুন হওয়া সেই নারীর পরিবারকে আইনি সহায়তা দিতে চান বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও ফেনী জজকোর্টের আইনজীবী এম শাহজাহান সাজু। তিনি বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বাদী পক্ষের হয়ে সুনামের সঙ্গে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

বারাহীপুরের গৃহবধূ তাহমিনা হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেন, এটি একটি নির্মম হত্যাণ্ড। খুনি যেহেতেু ফেসবুক লাইভে খুনের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছেও যদি ১৬৪ ধারার জবানবন্ধিতে একই স্বীকারোক্তি দেন, তাহলে দণ্ডবিধির ৩০২ ধারায় ঠান্ডা মাথায় খুন করার অপরাধে তার ফাঁসি হতে পারে। নিহত গৃহবধূর পরিবার চাইলে খুনির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য এ মামলা সম্পূর্ণ বিনাপারিশ্রমিকে লড়তে চাই।

তিনি আরও বলেন, নিহত গৃহবধূর দেড় বছরের একটি মেয়ে আছে। বাবা যেহেতু মায়ের খুনের আসামি, আইন অনুযায়ী মেয়েটি তার দাদি-নানির কাছে বড় হবে। যেহেতু তার বাবা মায়ের খুনি, তাই নিরাপত্তার কারণে মেয়েটি নানির কাছে লালন পালন হতে পারে।

বুধবার দুপুরে ফেসবুক লাইভে এসে স্ত্রী তাহমিনা আক্তারকে কুপিয়ে হত্যা করে বারাহীপুর ভূঞা বাড়ির ওবায়দুল হক টুটুল। হত্যার পর নিজেই ৯৯৯ এ ফোন করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় তাহমিনার বাবা শাহাবুদ্দিন বুধবার দিনগত রাতেই বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

এবার তাহমিনার জন্য লড়তে চান নুসরাতের আইনজীবী সাজু

আপডেট সময় ০১:৩৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০