ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিফিনের টাকা বাঁচিয়ে করোনায় ক্ষতিগ্রস্তদের দান করল কাশ্মীরি শিশু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

টিফিনের টাকা বাঁচিয়ে করোনাভাইরাসের চিকিৎসা সহায়তায় দান করল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের আট বছর বয়সী এক শিশু।

সবুজ রঙের একটি ব্যাংকে জমানো সব রুপি প্রশাসনের হাতে তুলে দিল সে।

আট বছরের শিশুর এমন মহানুভবতার স্তুতি গাইছেন জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি শেয়ার করে ওই বালকের প্রশংসা করছেন নেটিজেনরা।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, করোনা মোকাবেলায় অর্থদান করা ওই বালকের নাম মালিক উবেদ। কাশ্মীরের নৌপাড়া এলাকার বাসিন্দা সে। স্থানীয় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ছে মালিক উবেদ।

মঙ্গলবার বান্দিপোরায় জেলা কমিশনারের অফিসে গিয়ে নিজের সেই ছোট্ট ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেয় মালিক উবেদ।

এ বিষয়ে টুইট করেছে জম্মু ও কাশ্মীরের তথ্য ও জনসংযোগ দফতর।

টুইটে লেখা হয়েছে, এই আট বছরের ছেলেটি– নৌপাড়ার মালিক উবেদ, চতুর্থ শ্রেণির ছাত্র। সে ডিসি বান্দিপোরা অফিসে গিয়েছিল তার ব্যাংকটি সঙ্গে নিয়ে। সেখানে ব্যাংকটি ডেপুটি কমিশনারের হাতে তুলে দেয় সে এবং সব অর্থ কোভিড ১৯-এর মোকাবেলায় দান করে। সে যখন কমিশনারের ঘরে গিয়ে নিজের ওই ব্যাংক জমা দেয়, তখন কর্মকর্তারা সবাই চমকে গিয়েছিল।

টুইটটিতে ইতিমধ্যে কয়েক হাজার লাইক ও অসংখ্য কমেন্ট জমা পড়েছে। এত খুদে বালকের এমন দয়ালু মনের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

প্রসঙ্গত ভারতে করোনায় এ পর্যন্ত ১২ হাজার ৪৫৬ জন আক্রান্ত হয়েছেন। করোনার থাবা পড়েছে জুম্মু ও কাশ্মীরেও।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টিফিনের টাকা বাঁচিয়ে করোনায় ক্ষতিগ্রস্তদের দান করল কাশ্মীরি শিশু

আপডেট সময় ১২:২৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০