ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

ত্বকের লাবণ্য ধরে রাখতে ব্যবহার করুন কমলার ফেসপ্যাক

আকাশ নিউজ ডেস্ক: 

গরমে ত্বকের বাড়তি যত্ন নিতে হয়। কারণ বসন্তের এই সময়ে ত্বকে বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দিয়ে থাকে। এ সময় ত্বক শুষ্ক, আর্দ্রতাহীন ও খসখসে হয়ে যায়। এ ছাড়া ক্রমাগত ঘামের জন্য তৈলাক্ত ত্বকে পিম্পলস বেড়ে যায়।

ত্বকে ব্যবহার করতে পারেন কমলালেবু। কারণ এর মধ্যে অতিরিক্ত তেল শুষে নেয়ার ক্ষমতা। গরমে ত্বকের লাবণ্য ধরে রাখতে ব্যবহার করতে পারেন কমলার ফেসপ্যাক।

আসুন জেনে নিই কমলালেবু দিয়ে তৈরি দুই ফেসপ্যাক সম্পর্কে-

কমলালেবু ও নিমের ফেসপ্যাক –

উপকরণ :

৩ টেবিল চামচ কমলালেবুর রস, ২ টেবিল চামচ দুধ, ৩ টেবিল-চামচ নিমপাতা বাটা।

প্রণালি :

একটি পাত্র নিয়ে তার মধ্যে নিমপাতা বাটা ও দুধ ভালোভাবে মিশিয়ে নিন। এবার তার মধ্যে কমলালেবুর রস মেশান। মিশ্রণটি ঘন থকথকে হলে মুখে মেখে কুড়ি মিনিট রেখে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।

কমলালেবু ও বেসনের ফেসপ্যাক-

উপকরণ :

২ টেবিল চামচ বেসন, ৩ টেবিল চামচ গোলাপজল, ৩ টেবিল চামচ কমলা লেবুর রস।

প্রণালি :

কমলালেবুর রসের সঙ্গে বেসনের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে তার মধ্যে পরিমাণমতো গোলাপজল মেশান। মুখে মেখে কুড়ি মিনিট রাখার পর দেখবেন পুরো মিশ্রণটি শুকিয়ে গেছে। তখন হালকা হাতে ঠাণ্ডা জলে ধুয়ে নিন বা নরম কাপড় ভিজিয়ে মুছে ফেলতে পারেন। এক সপ্তাহে তিনবার এই প্যাক ব্যবহার করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

ত্বকের লাবণ্য ধরে রাখতে ব্যবহার করুন কমলার ফেসপ্যাক

আপডেট সময় ১১:২৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০