ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘রমজান ঘিরে দেশব্যাপী টিসিবির পণ্য বিক্রি জোরদার করা হয়েছে’

আকাশ জাতীয় ডেস্ক: 

আসন্ন রমজান উপলক্ষে রাজধানী ঢাকায় ৯০টি পয়েন্টসহ দেশব্যাপী ৪শ’ পয়েন্টে ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একই সঙ্গে প্রায় ৩ হাজার ডিলারের মাধ্যমে টিসিবি’র ন্যায্য মূল্যের তেল, চিনি, ছোলা, মসুর ডাল ও পেঁয়াজ বিক্রি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

বুধবার (১৫ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিসিবি’র পণ্য দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ লক্ষ্যে ঢাকা শহরে ৯০টি ও চট্রগ্রামে ৩০টি স্থানসহ দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ৪শ’ স্থানে ৩ হাজার ডিলারের মাধ্যমে ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি জোরদার করা হয়েছে।

এছাড়া ঢাকা সিটি করপোরেশন এলাকায় টিসিবি’র ট্রাক সেল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে ৮টি ভ্রাম্যমাণ মনিটরিং টিম কাজ করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ সব পণ্য দেশের সাধারণ মানুষের কাছে বিক্রির নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

এর আগে টিসিবির’র পণ্য বিক্রি নিয়ে কোনো রকম অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন টিপু মুনশি।

গত ৭ এপ্রিল এ বিষয়ে টিসিবি থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। তাতে দেশের বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, র‌্যাব ও পুলিশ প্রশাসনকে অনিয়মের যে কোনো অভিযোগ সুপারিশসহ টিসিবি’র প্রধান কার্যালয়ে পাঠানোর অনুরোধ করা হয়। এছাড়া, দেশের প্রচার মাধ্যমে কোনো অনিয়মের খবর প্রকাশিত হলে সংশ্লিষ্ট ডিলার ও ব্যক্তির বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘রমজান ঘিরে দেশব্যাপী টিসিবির পণ্য বিক্রি জোরদার করা হয়েছে’

আপডেট সময় ০৮:৪২:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০