ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মসজিদে নামাজের নিষেধাজ্ঞা মানতে নারাজ পাকিস্তানে ইমামরা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পাকিস্তানের বিখ্যাত আলেমরা বলছেন, তারা মসজিদে জুমার নামাজ পড়ার পক্ষে।

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী মোকাবেলার জন্য মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় দেশটির অর্ধশতাধিক আলেম সরকারকে হুশিয়ারি দিয়েছেন।

পাকিস্তানের বেফাকুল মাদারিস আল-আরাবিয়া সংগঠনের শীর্ষ পর্যায়ের আলেমরা ইমরান খানের সরকারকে মঙ্গলবার ওই হুশিয়ারি দেন। খবর বিবিসির।

ইমামরা বলেছেন, মসজিদে নামাজ পড়ার ব্যাপারে কড়াকড়ি আরোপ করবেন না।

করোনাভাইরাস মোকাবেলার ব্যাপারে দেশটির সরকার সোশ্যাল ডিস্ট্যান্সিং পালনের নির্দেশ জারি করছে।

তা সত্ত্বেও রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদের বেফাকুল মাদারিসের আলেমরা সরকারকে মসজিদে নামাজ পড়া থেকে বিরত থাকার নির্দেশনা জারি করতে নিষেধ করেছেন।

সংগঠনের শীর্ষ পর্যায়ের ৫৩ জন আলেম রাজধানী ইসলামাবাদের জামিয়া দারুল উলুম জাকারিয়ায় মঙ্গলবার বৈঠকে বসেন এবং সেখানে তারা বিষয়টি নিয়ে আলোচনা করেন।

বৈঠকে শীর্ষ পর্যায়ের আলেমদের পাশাপাশি বিভিন্ন মাদরাসার শিক্ষক, ধর্মীয় সংগঠনের নেতা এবং রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পাকিস্তান সরকার করোনাভাইরাস মোকাবেলার অংশ হিসেবে পবিত্র রমজান মাসেও মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে কিছুটা কড়াকড়ি আরোপের পরিকল্পনা করছে। এ খবর জানাজানি হওয়ার পরই পাকিস্তানের আলেমদের পক্ষ থেকে এই হুশিয়ারি এল।

মসজিদে সর্বোচ্চ পাঁচজন নামাজ পড়ার নির্দেশনা ধর্মীয় নেতারা সেটা ভালোভাবে নেননি। এ নিয়ে কোথাও কোথায় পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছে।

পাকিস্তানে এ পর্যন্ত ছয় হাজারের কাছাকাছি শনাক্ত হয়েছে করোনাভাইরাসে। মারা গেছেন ১০৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে মারা গেছে ১১ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মসজিদে নামাজের নিষেধাজ্ঞা মানতে নারাজ পাকিস্তানে ইমামরা

আপডেট সময় ০৬:৩৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০