ঢাকা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বরিশালে ত্রাণের দাবিতে সড়কে নিম্ন আয়ের মানুষ

আকাশ জাতীয় ডেস্ক: 

বরিশাল নগরের ১ নম্বর ওয়ার্ডে ত্রাণের দাবিতে সড়কে নেমেছেন নিম্ন আয়ের মানুষ।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে ওয়ার্ডের বিসিক রোডে জড়ো হন তারা। পরে তারা পুলিশের আশ্বাসে ঘরে ফেরেন।

এসময় তারা দ্রুত খাদ্য সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন। কাউন্সিলর বলছেন, পর্যায়ক্রমে সব অসহায় নিম্নআয়ের মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হবে।

রাস্তায় নেমে পড়া নিম্ন আয়ের সাধারণ মানুষরা জানান, কাজ না থাকায় একদিকে অর্থের অভাব দেখা দিয়েছে, অন্যদিকে তারা কোনো জায়গা থেকে এখনো কোনো ত্রাণ পাননি। এ কারণে পরিবার-পরিজন নিয়ে অসহায় জীবনযাপন করছেন। এ অবস্থায় খাদ্য সহায়তার দাবিতে পথে নেমেছেন তারা।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে সাধারণ মানুষকে বুঝিয়ে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। তাদের বলা হয়েছে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে।

এ ব্যাপারে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম জানান, সাধারণ মানুষের সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

অপরদিকে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস বলেন, ‘নগরের এ ওয়ার্ডটিতে বেশ কিছু শিল্প কলকারখানা রয়েছে। ফলে নিম্ন আয়ের মানুষের সংখ্যা অনেকটাই বেশি। এখানে অনেক বাড়িতে কয়েকটি ভাগে ৬/৭টি পরিবারও বসবাস করে। দুই দফায় তালিকা করা হয়েছে এবং পর্যায়ক্রমে এলাকাভিত্তিক ত্রাণ দেওয়ার কার্যক্রম চলছে। এখন পর্যন্ত তিন হাজারের ওপর অসহায় পরিবারের এ ওয়ার্ডটিতে শুধু মেয়রের উদ্যোগে সিটি করপোরেশনের পক্ষ থেকে সাতশতাধিক পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে।’

আর কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধি এ ওয়ার্ডে এখন পর্যন্ত কাউকে সহায়তার হাত বাড়িয়ে দেননি কিন্তু রাজনৈতিকভাবে হেয় করার জন্য হঠাৎ করে আজ এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ওয়ার্ডে যাদের ত্রাণ দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে কোনো দল-মত দেখা হয়নি। নতুন করে তালিকা করার বিষয়টিও সবাই জানেন। তারপরও কেউ কিছু না জানিয়েই সরাসরি রাস্তায় নেমে পড়েছেন।’

মেয়রের নির্দেশে কোনো দল বা মতের প্রশ্রয় না দিয়ে দ্বিতীয় দফায় তালিকা করা হয়েছে। মেয়রের উদ্যোগে নগরের ৩০টি ওয়ার্ডেই পর্যায়ক্রমে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এ ওয়ার্ডেও খুব শিগগিরই ত্রাণ সহায়তা সবার ঘরে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বরিশালে ত্রাণের দাবিতে সড়কে নিম্ন আয়ের মানুষ

আপডেট সময় ০১:২৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০