ঢাকা ০৫:২২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১ বিদ্যুৎ বিল বেশি আসার পেছনে কর্মকর্তারা কিনা, খতিয়ে দেখা হবে: মন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির জানাজায় ‘ট্রাম্পকে হত্যা করো’ স্লোগান মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

ডেঙ্গু: রাজধানীতে ভর্তি ৭ জন

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু নিয়ে ভর্তি আছেন সাতজন। এরমধ্যে ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন দুই ডেঙ্গু রোগী।

রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য পাওয়া গেছে।

কন্ট্রোল রুম বলছে, এ বছরের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু সংক্রান্ত ভর্তি ছিল জানুয়ারিতে। ১৯৯ জন। ফেব্রুয়ারিতে ছিলেন ৪৫ জন। মার্চে ২৭ জন। আর এ মাসে ১৩ এপ্রিল পর্যন্ত রাজধানীসহ সারাদেশের বিভিন্ন হাসপাতলে ভর্তি হয়েছেন ১৩ জন।

ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু নিয়ে এই সাড়ে তিন মাসে ২৮৪ জন ভর্তি হয়েছেন। এরমধ্যে ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন ২৭৭ জন।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার  বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়বে। তাই এখনই এডিস মশার প্রজনন ক্ষেত্রগুলো নষ্ট করতে কার্যকর পদক্ষেপ নিতে
হবে।

তিনি বলেন, দেশের অন্যান্য বিভাগে এখন কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই। এছাড়া এ বছর ডেঙ্গু ও ডেঙ্গু সন্দেহে এ পর্যন্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

ডেঙ্গু: রাজধানীতে ভর্তি ৭ জন

আপডেট সময় ০১:১৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০