ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডা. ফাউসিকে বরখাস্ত করছেন না ট্রাম্প: হোয়াইট হাউস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিজ্ঞানী ডা. অ্যান্থনি ফাউসিকে বরখাস্ত করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউস এমন খবর দিয়েছে।-খবর আল-জাজিরার

যদিও ‘হ্যাশট্যাগ ফায়ার ফাউসি’ সমর্থকদের একটি বার্তা টুইটারে শেয়ার দিয়েছেন ট্রাম্প।

সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র হোগান গিডলি বলেন, গণমাধ্যমের এই অর্থহীন বকবকানি হাস্যকর। ফাউসি আগের মতোই ট্রাম্পের একজন বিশ্বস্ত উপদেষ্টা হিসেবে থাকবেন।

যুক্তরাষ্ট্রের শীর্ষ এই সংক্রামক বিশেষজ্ঞ বলেন, নোভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর লকডাউন করা হলে বহু প্রাণ বাঁচানো যেত।

এরপরেই রোববার এই বিজ্ঞানীকে বরখাস্তের আহ্বান জানিয়ে একটি বার্তা শেয়ার দেন ট্রাম্প। এতে বলা হয়, ফাউসিকে বরখাস্তের এখনই সময়।

ফাউসির বক্তব্যের উদ্ধৃতি দিয়ে কংগ্রেসে রিপাবলিকান দলের সাবেক এক প্রার্থী এই বার্তা টুইটারে পোস্ট করেন।

এতে সর্বত্র এমন ধারনা ছড়িয়ে পড়ে যে এই জনপ্রিয় বিজ্ঞানীর প্রতি নিজের ধৈর্য ফুরিয়ে গেছে ট্রাম্পের এবং তিনি তাকে বরখাস্ত করতে যাচ্ছেন।

করোনাভাইরাস প্রতিরোধে সামনে থেকে নেতৃত্ব দেয়ায় যুক্তরাষ্ট্রে খ্যাতি অর্জন করেন ফাউসি। সংকটকালে বৈজ্ঞানিক বিষয়ে ট্রাম্পের বিভিন্ন বক্তব্যের বিরোধিতা করেন তিনি। এছাড়া মার্কিন প্রেসিডেন্টের দেয়া বক্তব্য সংশোধন করেও দিয়েছেন এই সংক্রামক বিশেষজ্ঞ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডা. ফাউসিকে বরখাস্ত করছেন না ট্রাম্প: হোয়াইট হাউস

আপডেট সময় ১২:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০