ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় সারা দুনিয়ায় দেখা দিতে পারে দুর্ভিক্ষ: জাতিসংঘ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মহামারী করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে চলছে লকডাউন। মানুষ গৃহবন্দি হয়ে পড়ায় এর নেতিবাচক প্রভাব পড়বে খাদ্য উৎপাদনে।

পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে খাদ্য সংকটের কারণে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। খবর সিএনএনের।

করোনায় সৃষ্ট ভয়ঙ্কর মহামারী রুখতে বিশ্বজুড়ে যেভাবে লকডাউন জারি করা হয়েছে, এর জেরেই অনভিপ্রেত খাদ্য সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা এফএও।

আন্তর্জাতিক এ সংস্থাটি জানায়, খাবারের অভাব এখন বোঝা না গেলেও লকডাউনের পর খাদ্যে প্রকট অভাব দেখা দিতে পারে।

একটি সমীক্ষা বলছে, বিশ্বব্যপী প্রায় ৮০ কোটি মানুষ ইতিমধ্যে খাদ্য সংকটে ভুগছেন।

করোনা আতঙ্কে বিশ্বের বহু দেশে সম্পূর্ণ লকডাউন চলছে। বন্ধ আন্তর্জাতিক সীমান্ত। আকাশপথ পুরোপুরি বন্ধ, ব্যবসাবাণিজ্যেরও একই হাল।

জাতিসংঘের আশঙ্কা, এর জেরে বিশ্বজুড়ে খাদ্য সরবরাহ বিঘ্নিত হতে পারে। ফলে যেসব দেশে প্রয়োজনীয় খাদ্য উৎপাদন হয় না, যাদের খাদ্যের জন্য অন্য দেশের ওপর নির্ভর করতে হয়, সেসব দেশ চরম সমস্যায় পড়তে পারে। দেখা দিতে পারে দুর্ভিক্ষ।

জাতিসংঘের খাদ্য সুরক্ষা সংক্রান্ত কমিটির আশঙ্কা, খাদ্যের এই সংকটে সবচেয়ে বেশি প্রভাবিত হবেন গরিব ও প্রান্তিক শ্রেণির মানুষ।

এই উদ্ভূত সংকট থেকে রক্ষা পেতে দ্রুত বিশ্বজুড়ে খাদ্য পরিবহনের ব্যবস্থা করা উচিত বলে মনে করছে জাতিসংঘের ওই কমিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় সারা দুনিয়ায় দেখা দিতে পারে দুর্ভিক্ষ: জাতিসংঘ

আপডেট সময় ০৩:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০