ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল

মালদ্বীপের জাতীয় সংসদের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালদ্বীপের জাতীয় সংসদের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার দেশটির জাতীয় সংসদের স্পিকারকে অভিশংসনে ভোটাভুটির চেষ্টা বানচাল করতে সেনাবাহিনী পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিয়েছে। বিরোধীদলীয় সংসদ সদস্যরা অভিযোগ করে বলছেন, পার্লামেন্টে প্রবেশে সেনাবাহিনী তাদের বাধা দিয়েছে।

দেশটির বিরোধী রাজনৈতিক দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) নেতা ও পার্লামেন্টের সদস্য ইমতিয়াজ ফাহমি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক ভিডিওতে বলেন, পার্লামেন্টের চেম্বারে এমপিদেরকে প্রবেশে বাধা দিচ্ছেন নিরাপত্তাবাহিনীর সাদা পোশাক পরিহিত সদস্যরা।

এমডিপির অপর নেতা এভা আব্দুল্লা বলেন, শেষ পর্যন্ত এমপিদেরকে পার্লামেন্টে প্রবেশের অনুমতি দেয়া হয়। তবে ভেতরে প্রবেশের পর দেখা যায়, সেনাবাহিনীর সদস্যরা স্পিকার আব্দুল্লা মসীহ মোহাম্মদকে চারদিকে থেকে ঘিরে রয়েছেন।

দেশটির প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিনের ঘনিষ্ঠ সহযোগী স্পিকার মোহাম্মদ মঙ্গলবার পার্লামেন্টের অধিবেশন শুরু করেন। কিন্তু স্পিকারকে অভিশংসনে ভোটাভুটির আগেই অধিবেশন বন্ধ ঘোষণা করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের

মালদ্বীপের জাতীয় সংসদের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী

আপডেট সময় ০৬:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭