ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা

পণ্যের বাড়তি দাম নেয়ায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

আকাশ জাতীয় ডেস্ক:

ক্রেতাদের কাছ থেকে নিত্যপ্রয়োজনী পণ্যের বাড়তি দাম নেয়ায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বনানী কাঁচাবাজার এলাকায় এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতটির নেতৃত্ব দেন করপোরেশনের নিরীক্ষা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দাম নেয়ায় বনানী কাঁচাবাজারের পাঁচ ব্যবসায়ীকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ডিএনসিসি জানায়, জনগণকে ঘরে অবস্থান, সামাজিক দূরত্ব বজায় রাখা, কালোবাজারি, মজুদদারি ও অহেতুক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২০টি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

এছাড়া করোনাভাইরাসের (কোভিড-১৯) মারাত্মক সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষা করার উদ্দেশে জনগণকে ঘরে অবস্থান ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ডিএনসিসি, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে সমগ্র এলাকায় টহল অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী

পণ্যের বাড়তি দাম নেয়ায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ১০:৩৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০