ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

যুক্তরাষ্ট্রে করোনায় একদিনেই ১১ বাংলাদেশির মৃত্যু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে একদিনেই ১১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে নিউইয়র্কেই মারা গেছে ১০ জন।

দেশটিতে একদিনে করোনায় আক্রান্ত হয়ে এটি সর্বোচ্চসংখ্যক বাংলাদেশির মৃত্যু।

এ নিয়ে করোনা মহামারীতে যুক্তরাষ্ট্রে ১২২ জন বাংলাদেশি মারা গেলেন।

জানা গেছে, শনিবার নিউইয়র্ক শহরেই করোনায় দুই নারীসহ সাত বাংলাদেশির মৃত্যু হয়। তারা হলেন- পুলিশের ক্যাপ্টেন খন্দকার আব্দুল্লাহর বাবা খন্দকার সাদেক, নিউইয়র্ক ট্রাফিক পুলিশের সদস্য জয়দেব সরকার (৫৫), শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মকর্তা খন্দকার মোসাদ্দেক আলী, আসাদুজ্জামান লালা, দেওয়ান আফজাল চৌধুরী, গৃহবধু শারমীন আহমেদ চৌধুরী নীলা (৫২), ষাটোর্ধ্ব আজিজুন্নেসা।

এছাড়া নিউইয়র্কের আপস্টেট বাফেলো সিটিতে মারা গেছেন আরও দুজন। তারা হলেন- মোহাম্মদ জাকির (৩৮) ও সামসুস জহির (৪০)।
অপরদিকে নিউইয়র্ক সিটির পাশের শহর লং আইল্যান্ডের বাসিন্দা সিলেটের একটি চা বাগানের সাবেক জেনারেল ম্যানেজার এ জামান (৭০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

একইদিন নিউইয়র্কের বাইরে মেরিল্যান্ডে প্রথম করোনায় মারা যান এক বাংলাদেশি চিকিৎসক। তার নাম ডা. আব্দুল মান্নান (৮০)।

এদিকে নিউইয়র্কে বাংলাদেশিদের নতুন বসতি আপস্টেটের বাফেলো সিটিতে করোনা আক্রান্ত দুজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজন স্থানীয় মসজিদে তাবলিগ জামাতের সঙ্গে নামাজ আদায় করতে এসে আক্রান্ত হন। তার অবস্থা আশঙ্কাজনক।

প্রসঙ্গত করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। মৃত্যুর সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ২০ হাজার ৬৪ জন, যেখানে ইতালিতে মৃতের সংখ্যা ১৯ হাজার ৪৬৮ জন।

প্রথমে করোনাভাইরাসকে পাত্তা না দিলেও এখন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটি। দিনদিন অবস্থার অবনতি হচ্ছে। ক্রমাগত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ছাড়িয়ে গেছে সবাইকেই।

সব চেয়ে বেশি মারা গেছে নিউইয়র্কে ৮ হাজার ৬২৭ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ৮০ হাজার ৪৫৮ জন। এরপরই আছে নিউজার্সি, সেখানে আক্রান্ত ৫৮ হাজার ১৫১ জন ও মারা গেছেন ২ হাজার ১৮৩ জন।

নিউইয়র্ক মহানগরীতে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে এতো বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং সেখানে এমন এক ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে যে, নিরুপায় হয়ে লাশগুলোকে গণকবর দিতে হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

যুক্তরাষ্ট্রে করোনায় একদিনেই ১১ বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ০৬:৫৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০